জার্মানির থমাস মুলারের পর ভারতের সুনীল ছেত্রী। বিশ্বকাপ অভিযান শুরু আগে ফুটবল জগতের শুভেচ্ছার বন্য়ায় ভাসলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় ফুটবল দল। তাতে কোহলি একাদশকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে উদ্বুদ্ধ করেছেন ভারতের জাতীয় দলের ফুটবলাররা।
As @imVkohli's #TeamIndia (@BCCI) gets set for the @ICC #CWC19, the #BlueTigers 💙🐯 wish them all the best! 🙌🙌
— Indian Football Team (@IndianFootball) June 3, 2019
Go get 'em, boys! 💪👊 pic.twitter.com/fsfnig1TMm
জার্মান ফুটবল দলের তারকা তথা ব্রায়ান মিউনিখ লেজেন্ড থমাস মুলার রীতিমতো ইন্ডিয়া লেখা জার্সি গায়ে চড়িয়ে, ব্যাট কাঁধে ছবি টুইটারে পোস্ট করে বন্ধু বিরাট ও তাঁর দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানান। তাঁকে ধন্যবাদ জানাতে কোনো কার্পণ্য করেননি ভারতের অধিনায়কও। এবার বিরাট ও টিম ইন্ডিয়ামুখী শুভেচ্ছা প্রেরকের তালিকায় যোগ হল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এবং তাঁর সহ খেলোয়াড়দের নাম।
Thank you #BlueTigers & wish you all the best for the upcoming King's Cup. 😊 https://t.co/qocE2h5RD9
— Virat Kohli (@imVkohli) June 4, 2019
সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে অধিনায়ক বিরাট কোহলি ও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা সূচক টুইট করেছেন ভারতীয় ফুটবলের আইকন। রি-টুইট করে আপকামিং আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কিং কাপে সুনীল ছেত্রী নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দলের সাফল্য কামনা করেছেন টিম ইন্ডিয়ার সুপ্রিমোও।
A good laugh is the best medicine 😃 pic.twitter.com/enFnDofkwl
— Virat Kohli (@imVkohli) June 4, 2019
বিশ্বকাপ ঘিরে দেশবাসীর প্রত্যাশার পারদ যে গগনচুম্বী, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলি। কিন্তু সেই চাপের প্রভাব যে তাঁর শরীরে পড়েনি, তা বোঝাতে টুইটারে নিজের অট্টহাসির ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ছবির ওপরে লিখেছেন, 'অ্যা গুড লাফ ইজ দ্য বেস্ট মেডিসিন'। অধিনায়ক বিরাট কোহলির এমন মনোভাব ভারতীয় নেটিজেনদের বেশ মনে ধরেছে।