কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট ভারতীয় ওপেনারের

জার্মানি থেকে ফেরা ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ানকে কোয়ারেন্টাইন বা আলাদা ঘরে রাখা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের জেরে সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কেন্দ্র ও নয়াদিল্লি সরকারের এই সক্রিয়তার প্রশংসা ধাওয়ানের মুখে। তাঁকে যে স্থানে রাখা হয়েছে, তার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন গব্বর।

করোনার আতঙ্ক

করোনার আতঙ্ক

ভয়াল করোনা ভাইরাসের দাপটে বিশ্বব্যাপী প্রায় আট হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ। ভারতে ইতিমধ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন তিন জন। আক্রান্ত হয়েছেন দেড়শো জন। অন্যদিকে সুদূর জার্মানিতে ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ২৬ জনের।

জার্মানি ফেরত ধাওয়ান

জার্মানি ফেরত ধাওয়ান

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ করোনা ভাইরাসের জন্য ভেস্তে যায়। এরপর ব্যক্তিগত কাজে জার্মানি বেরিয়ে যান টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। মঙ্গলবার তিনি নয়াদিল্লি বিমানবন্দরে নামেন।

কোয়ারেন্টাইনে ধাওয়ান

কোয়ারেন্টাইনে ধাওয়ান

তারকা হলেও ছাড় পাননি ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। করোনায় প্রভাবিত জার্মানি থেকে ফেরায় কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সেদিনই দিল্লি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে আলাদা এক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধাওয়ানকে আলাদা ঘরও দেওয়া হয়েছে। তাঁর ঘরে জল, টাওয়েল, জল গরম করার পাত্র, নতুন চটি এবং খাবার দেওয়া হয়েছে। পুরো আবাসন স্যানিটাইজার স্প্রে দিয়েও জীবাণুমুক্ত করা হচ্ছে।

সরকারের প্রশংসায় ধাওয়ান

সরকারের প্রশংসায় ধাওয়ান

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ভূয়শী প্রশংসা করেছেন শিখর ধাওয়ান। তাঁকে যে আবাসনে রাখা হয়েছে, তার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন গব্বর। লিখেছেন, সরকার ২৪ ঘণ্টা তাঁদের তদারকি করছেন। নিচে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় এমন সুন্দর ব্যবস্থা তিনি জার্মানিতেও দেখেননি বলে দাবি করেছেন ধাওয়ান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 18, 2020, 15:04 [IST]
Other articles published on Mar 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+