না খেললে আফ্রিকায় শ্রমিক হতাম! বিদায় জানিয়ে বললেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার

অবসর নিলেন ২০১১ সালে আইসিসি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জোরে বোলার মুনাফ প্যাটেল। শনিবার তিনি জানিয়ে দিলেন শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, আর কোনও ধরণের ক্রিকেটই খেলবেন না তিনি।

৩৫ বছরের এই পেসার জানিয়েছেন বয়স বেড়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ফিটনেস। সেই কারণেই এই সিদ্ধান্ত।

আক্ষেপ নেই

আক্ষেপ নেই

এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, অবসর নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। কারণ একমাত্র ধোনি ছাড়া যাদের সঙ্গে তিনি ক্রিকেট খেলতেন তাঁরা সকলেই একে একে অবসর নিয়েছেন। যদি দেখেন, বাকিরা খেলছে, শুধু তিনিই অবসরে যাচ্ছেন, তাহলে তাঁর খারাপ লাগতে পারত। সবারই সময় ফুরায়, সেটা মেনে নিতে তিনি প্রস্তুত।

মুনাফের রেকর্ড

মুনাফের রেকর্ড

মুনাফ ভারতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি২০আই ম্যাচে। তবে ভারীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল ২০০৬ সালের ৯ মার্চ মোহালিতে। তারপর থেকে ভারতীয় দলের হয়ে তিনি ১৩টি টেস্ট, ৭০টি ওডিআই ও ৩টি টি২০আই খেলেছেন। ১৩ টেস্টে তিনি ৩৮.৫৪ গড়ে ৩৫টি উইকেট শিকার করেছিলেন। ওয়ানডেতে তাঁর উইকেটের সংখ্যা ৮৬, গড় ৩০.২৬। এছাড়া টি২০আই-তে ৪টি উইকেট আছে।

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুনাফ। ৮ ম্য়াচে ১১ উইকেট নিয়ে জাহির খান ও যুবরাজ সিং-এর পর তিনিই ছিলেন ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট-শিকারী। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।

বিশেষ কারণ নেই

বিশেষ কারণ নেই

মুনাফ জানিয়েছেন এই সময় অবসর নেওয়ার কোনও বিশেষ কারণ নেই। বয়স বেড়ে গিয়েছে, ফিটনেসও আর আগের মতো নেই। তরুণ ক্রিকেটাররাও সুয়োগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় জায়গা আটকে রাখাটা ভাল দেখায় না বলে মন্তব্য করেছেন তিনি।

হয়ত আফ্রিকায় শ্রমিকের কাজ করতাম

হয়ত আফ্রিকায় শ্রমিকের কাজ করতাম

মুনাফ জানিয়েছেন তিনি কখনও ভাবেননি তিনি এতদিন ক্রিকেট খেলার সুযোগ পাবেন। এই সুযোগটা না পেলে হয়তো তাঁকে আফ্রিকার কোনও সংস্থার হয়ে শ্রমিকের কাজ করতে হত বলে জানিয়েছেন তিনি। কারণ তাঁর এলাকার বেশিরভাগ গুজরাটিই তাই করে থাকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 10, 2018, 18:32 [IST]
Other articles published on Nov 10, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+