
অনিকেত চৌধুরি
রাজস্থানে এই বাঁ-হাতি জোরে বোলার আইপিএল-এর আগের দুই সংস্করণে ছিলেন আরসিবি স্কোয়াডে। তার আগে ২০১৩ সালে খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। তবে আইপিএল ম্য়াচ খেলেছেন মাত্র ৫টি। ওভার প্রতি রান দিয়েছেন ৮.৫৫। রঞ্জি ট্রফিতে এই বছর রাজস্থানের হয়ে ৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। মোট ৪৪টি টি২০ ম্য়াচে ৫৪টি উইকেট শিকার করেছেন। বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

ইশান পোরেল
২০১৮ সালের আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন বাংলার তরুণ জোরে বোলার ইসান পোরেল। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। তারপর মনে করা হয়েছিল তিনি আইপিএল-এ বড় দর পেতে তচলেছেন। কিন্তু ২০ লক্ষ বেস প্রাইস থাকা বোলারকে ২০১৮ তে তো নয়ই, এই বছরই কোনও দলই নেয়নি। তিনি কিন্তু কেকেআর বোলিং-এ সারপ্রাইজ সংযোজন হয়ে উঠতে পারেন।

রজনীশ গুরবানি
ঘরোয়া ক্রিকেট ও ভারত 'এ' দলের হয়ে ধারাবাহিভাবে ভাল খেলেও এখনও আইপিএল-এর শিকে ছেঁড়েনি রজনীশের। তাঁর কিন্তু আইপিএল খেলার সুযোগ পাওয়া প্রাপ্য। শেষ মুহূর্তে তিনি কেকেআর-এর বোলিং-এ বড় শক্তি হয়ে উঠতে পারেন।


Click it and Unblock the Notifications



















