১৪ জুন লন্ডন থেকে মুম্বই ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা

বুধবার ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ১৮ রানে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। ম্যাচ হারলেও ভারতীয় খেলোয়াড়দের কয়েক জন কিন্তু রয়ে গিয়েছেন ম্যাঞ্চেস্টারেই। বাকিরা চলে এসেছেন লন্ডনে।

কবে ফিরছেন তাঁরা? বিসিসিআই সূত্রে খবর, শনিবার অর্থাৎ ১৩ জুলাই লন্ডনে একত্রিত হবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরা। রবিবার অর্থাৎ ১৪ জুলাই তাঁরা একসঙ্গে হিথরো বিমানবন্দর থেকে মুম্বইগামী বিমান ধরবেন বলে জানানো হয়েছে।

আর ঠিক সেদিনই লন্ডনেরই ঐতিহ্যবাহী লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনালে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ভারতবাসীর আক্ষেপ, ওল্ড ট্রাফোর্ডে টপ অর্ডার একটু রান পেলে ফাইনালের দিন বিমানে নয়, মাঠেই থাকতে পারতেন বিরাট কোহলিরা। তবু তার মধ্যে একটাই সন্তুষ্টি যে ফলাফল যাই হোক শেষ পর্যন্ত লড়াই করেছে ভারত।

দেশে ফিরলে কিছু ভারতীয় খেলোয়াড়কে বেশ কয়েক দিনের জন্য বিশ্রাম দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অগাস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ভারতীয় দলে দেখা নাও যেতে পারে বলেও খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 12, 2019, 17:25 [IST]
Other articles published on Jul 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+