ঋষভকে নিয়ে দ্বন্দ্বে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, ঝুলেই থাকল তরুণ উইকেটরক্ষকের বিশ্বকাপ ভাগ্য

বিশ্বকাপের মধ্যেই চোটগ্রস্ত শিখর ধাওয়ানের পরিবর্তে তরুণ ঋষভ পন্থের নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্ব শুরু হয়েছে।

এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, দেবাং গান্ধী এবং শরণদীপ সিং। ট্রেন্ট ব্রিজে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে কিংবা পরে শিখর ধাওয়ানের পরিবর্তে ঋষভ পন্থের নাম ঘোষণা করার কথা ছিল তাঁদের। কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের মধ্যে দলে আর কোনও পরিবর্তন করতে চাইছে না বলে খবর।

এখনও পর্যন্ত যা খবর, গ্রুপ স্টেজেই চোট সারিয়ে শিখর ধাওয়ানের দলে কামব্যাকের ব্যাপারে এখনও আশাবাদী ভারতীয় ম্যানেজমেন্ট। ধাওয়ানকে সুস্থ করার মরিয়া চেষ্টায় জুটে রয়েছেন টিম ইন্ডিয়ার ফিজিও এবং ডাক্তাররা। তবে বিসিসিআই সূত্রে খবর, যা পরিস্থিতি তাতে বিশ্বকাপের নক আউট স্টেজ শুরু হওয়ার আগে ধাওয়ান দলে ফিরতে পারবেন না।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

কিন্তু তা সত্ত্বেও ঋষভ পন্থকে দলে না নেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে যুক্তি দেখানো হচ্ছে, এতে খেলোয়াড়দের সংহতি নষ্ট হতে পারে। কিন্তু এই ম্যারাথন টুর্নামেন্ট খেলতে গিয়ে দলের অন্য কোনও খেলোয়াড় চোট পেলে সেক্ষেত্র পরিবর্তন যে করতেই হবে, তা টিম ইন্ডিয়া ম্যানেজম্যান্ট বুঝতে চাইছে না বলে দাবি ভারতীয় নির্বাচকদের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 13, 2019, 13:00 [IST]
Other articles published on Jun 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+