ইংল্যান্ডকে হারিয়ে শারীরিক প্রতিবন্ধীদের বিশ্ব টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

স্বাধীনতা দিবসের আগে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে শারীরিক প্রতিবন্ধীদের বিশ্ব টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। তাঁদের সাফল্য়ে গর্বিত দেশের ক্রিকেট মহল। সফল ক্রিকেটারদের শুভেচ্ছার বন্য়ায় ভাসিয়েছেন নেটিজেনরা।

ইংল্যান্ডকে হারিয়ে শারীরিক প্রতিবন্ধীদের বিশ্ব টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের ব্ল্যাকফিঞ্চে শারীরিক প্রতিবন্ধীদের বিশ্ব টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয়। টসে জিতে আগে ব্যাট করে ভারতীয় দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলেন মেন ইন ব্লু। দলের মিডিল অর্ডারের স্তম্ভ আরজি সান্তে ৩৪ বলে ৫৩ রান করেন। ওপেনার কেডি ফানাসে, বিক্রান্ত ফেনি ও এস মহেন্দ্রান যথাক্রমে ৩৬, ২৯, ৩৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে শেষ হয় ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের ইনিংস। ১৫ রান দিয়ে দুই উইকেট নেন কেডি ফানসে। এই জয়ের খবর নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই খবর জানায়। বিশ্ব টি-টোয়েন্টি সিরিজ জয়ী ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 14, 2019, 16:21 [IST]
Other articles published on Aug 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+