
ঋদ্ধির পারফর্ম্যান্স
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে তিন টেস্টে ১২টি উইকেটের ক্ষেত্রে ঋদ্ধিমানের গ্লাভসওয়ার্কের অবদান রয়েছে। বিশেষ করে পুনে টেস্টে দুই ইনিংসে ডিব্রুইনকে উইকেটের ডানদিক ও বাঁ-দিকে ঝুঁকে অনবদ্য ক্যাচে সাজঘরে ফেরান। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পুনের মাটিতে শূন্যে উড়ে গিয়ে স্টিভ ও'কিফের ক্যাচ তালুবন্দি করে সুপারম্যান উইকেটকিপার নাম পেয়েছিলেন। সেই পুনের মাটিতেই ফের দুরন্ত ক্যাচে ভারতীয় দলে দারুণ প্রত্যাবর্তন করেছেন ঋদ্ধিমান।
|
ঋদ্ধির জন্মদিনে শুভেচ্ছা মনোজের
ঋদ্ধির দীর্ঘদিনের সতীর্থ জন্মদিনে এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি লেখেন, 'জন্মদিনে ঋদ্ধিমানকে অনেক অনেক শুভেচ্ছা। উইকেটের পিছনে দস্তানা হাতে এভাবেই সুপারম্যান হয়ে থেকো। '
|
ঋদ্ধির জন্মদিনে পোস্ট মায়াঙ্কের
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধির জাতীয় দলের সতীর্থ মায়াঙ্ক আগারওয়াল। টুইটে ভারতীয় দলের টেস্ট ওপেনার লিখেছেন, 'জন্মদিনে অনেক শুভেচ্ছা। দেশের হয়ে তোমার দস্তানায় আরও ক্যাচ জমা পড়ুক।'

আগামী দিনে ফের ঋদ্ধিকে কবে মাঠে দেখা যাবে
নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে ফের দেশের জার্সিতে ঋদ্ধিমান সাহাকে খেলতে দেখা যাবে।


Click it and Unblock the Notifications

















