বিশ্বকাপে মাঠে নামার আগে থ্রিলার লডা়ইয়ে ভারতের জয়, ব্যাটিং নিয়ে চিন্তা

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের আসর। টি-২০ ক্রিকেটে এই বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে ভারতীয় দল অভিযান শুরু করতে চলেছে।

প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ অভিযান শুরু করার আগে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলল। সেই ম্যাচে হরমনপ্রীত অ্যান্ড কউররা থ্রিলার লড়াইয়ে ২ রানে ম্যাচ জিতে নেন।

ভারতের ব্যাটিং

প্রস্তুতি ম্যাচে এদিন টস জিতে ভারতীয় দল ব্যাটিং নেয়। এরপর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবার্ডে ১০৭ রান তুলতে পারে। ভারতের ব্যাটিং এদিন হতাশ করেছে। দলের কেউই ৩০ রানের গণ্ডি পার করতে পারেননি। ১৬ বলে শিখা পাণ্ডে সর্বোচ্চ ২৪ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন।দীপ্তি শর্মা ২১ রান করেন।

থ্রিলার লডা়ই

ওয়েস্ট দল এদিন এই রান তাড়া করতে নেমে ২ রানে ম্যাচ হারল। রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান মহিলা দল ৭ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে পারে। থ্রিলার ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজ দলের ১১ রান প্রয়োজন ছিল। সেখানে স্পিনার পুনাম যাদব শেষ ওভারে ৮ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। যার সুবাধে ভারত ২ রানে ম্যাচ জিতল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ ফেব্রুয়ারি বিশ্বকাপে মূল ম্যাচে মাঠে নামার আগে এই জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে বলা চলে।

ব্যাটিং নিয়ে অবশ্য চিন্তা রইল। এদিন ভারতীয় দল ব্যাটে ব্যর্থ হয়।

ভারতীয় বোলিং

ভারতীয় বোলিং

ভারতের হয়ে পুণম যাদব ৪ ওভারে ২০ রান খরচ করে ৩ উইকেট নেন। বাকিদের মধ্যে শিখা পাণ্ডে, দীপ্তি শর্মা ও হরমনপ্রীত কউর ১টি করে উইকেট নিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ পণ্ড

উল্লেখ্য বিশ্বকাপের আগে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচটি ভেস্তে গিয়েছিল। রবিবার ব্রিসবেনে ভেজা মাঠের কারণে ম্যাচ ভেস্তে যায়।

একনজরে ভারতীয় দল

একনজরে ভারতীয় দল

স্মৃতি মান্ধানা, শাফালি ভর্মা, জেমাইমা রড্রিগেজ, বেদা কৃষ্ণামূর্তি, রিচা ঘোষ, হরমনপ্রীত কউর(অধিনায়ক), হার্লিন দেওল, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রাকর, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, রাজেশ্বরী গাইকোয়াড়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 18, 2020, 15:54 [IST]
Other articles published on Feb 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+