ক্রিকেট মাঠের পর এবার ব্র্যান্ড এরিনায় - বিরাটদের পাল্লা দিচ্ছেন হরমনপ্রিত-মিতালিরা

তাদের সামনে কাজটা রাস্তাটা মোটেই সহজ ছিল না। ভারতবর্ষে ক্রিকেটকে তুলনা করা হয় ধর্মে সঙ্গে। কিন্তু সেই ধর্মে এতদিন দেবতারাই ছিলেন, ছিলেন না কোনও দেবী। কোহলি-ধোনিদের নিয়ে প্রবল মাতামাতি হলেও কোনও আলোচনাই ছিল না মহিলা ক্রিকেট নিয়ে। ধীরে ধীরে অবস্থাটা পাল্টেছেন মিতালি, হরমনপ্রিত, স্মৃতি মান্ধানারা।

২০১৮ মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপে ভারত-পাক ম্যাচের দিন প্রায় একই সময়ে ছিল পুরুষদের ভারত বনাম ওয়েস্টইন্ডিজ তৃতীয় টি২০আই। দেখা গিয়েছিল দর্শক আগ্রহ বেশি ছিল ভারত-পাক মহিলা ক্রিকেট ম্যাচ নিয়েই। ক্রিকেট মাঠে বিরাটদের জনপ্রিয়তায় থাবা বসানোর পর এবার তাঁরা পাল্লা দিচ্ছেন ব্যান্ড এরিনা, অর্থাত বিজ্ঞাপনি জগতেও। বিশ্বকাপের পরই মিতালি, হরমনপ্রিতরা লোভনীয় সব বিজ্ঞাপনি চুক্তি সেরেছেন বলে জানা গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞাপনের জগতে কতটা এগোল ভারতীয় মহিলা ক্রিকেট।

মিতালি রাজ

মিতালি রাজ

তাঁকে সেমিফাইনাল ম্যাচে না খেলানো নিয়ে বিতর্কের রেশ এখনো চলছে। দলে তিনি কোনঠাসা হয়ে গেলেও বিজ্ঞাপনের জগতে কিন্তু ভারতের এই প্রাক্তন অধিনায়িকার এখনও ভাল বাজার রয়েছে। আগে থেকেই তিনি মার্কিন অ্যাপ ক্যাব সংস্থা উবার ও রিনো টিন্টোর অস্ট্রেলিয়ান ডায়মন্ডস সংস্থার তিনি ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। এছাড়া সম্প্রতি নিউজিল্যান্ডের বিখ্যাত ব্যাট প্রস্তুতকারক সংস্থা লেভার অ্যান্ড উড-এর সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। সূত্রের খবর বার্ষিক ২০ লক্ষ টাকা নিচ্ছেন তিনি এই চুক্তির জন্য়।

স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

দলের অন্যতম তরুণ ক্রিকেটার স্মৃতি মান্ধানা। হয়স মাত্র ২২ বছর। এর মধ্যেই তিনি দেশের সবচেয়ে বড় বাইক প্রস্তিতকারী সংস্থা হিরো মোটকর্পকে পেয়েছেন ব্যাট স্পনসর হিসাবে। পাশাপাশি ইউরোপিয় জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা, তাঁকে সংস্থা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসাাবে বেছে নিয়েছে। শোনা গিয়েছে, প্রতিটি চুক্তির জন্য তিনি বার্ষিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে থাকেন।

হরমনপ্রিত কৌর

হরমনপ্রিত কৌর

দলের অধিনায়িকা হরমনপ্রিতকে তাদের ফ্রুট জুস ব্র্যান্ড, 'বি ন্যাচারাল'-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার করেথছে আইটিসি। তাঁর মাধঅযমে পঞ্জাবে এই ব্র্যান্ডকে ছড়িয়ে জিতে চাইছে তারা। সূত্রের খবর তিনি বিজ্ঞাপনী শুটিং-এর জন্য প্রতিদিন ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন। এছাড়া জামারাপড় বা জুতো সংস্থার সঙ্গে চুক্তি করতে ১৫-২০ লক্ষ টাকা নিয়ে থাকেন। ব্যাট স্পনসর হিসাবে ক্রিকেট জগতে খুবই বড় নাম টায়ার প্রস্তুতকারী সংস্থা সিয়াট। তাঁদের লোগো থাকে ভারতের পুরুষ দলের দুই সহঅধিনায়ক রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানের ব্যাটে। সেই সিয়াট-ও সম্প্রতি হরমনপ্রিতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এমনকী জেমাইমা

এমনকী জেমাইমা

এখনও কুড়ি বছর বয়স হয়নি তাঁর। মুম্বইয়ের ব্যাটার জেমাইমা রড্রিগেজই বর্তমান ভারতীয় মহিলা দলের কণিষ্ঠাতমা সদস্য। তাঁর সঙ্গেও চুক্তি করেছে কিউই ব্যাট প্রস্তুতকারক, লেভার অ্যান্ড উড।

কী বলছে বিজ্ঞাপনী জগত

কী বলছে বিজ্ঞাপনী জগত

হিরো মোটরকর্পের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দল যেভাবে বিশঅবমঞ্চে দাপটে পারফর্ম করেছেন, তাতে সারা দেশের ক্রিকেট সমর্থক মধ্যে মহিলা ক্রিকেট নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের ধারাবাহিক ভাল খেলা এবং টিবি সম্প্রচারের ফলে মিতালি, হরনপ্রিতদের নাম এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। ফলে তাদের ব্র্যান্ড ভ্যালুও হঠাত করেই অনেটা বেড়ে গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 26, 2018, 21:44 [IST]
Other articles published on Nov 26, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+