ইডেনে কলকাতা-রাজস্থান এলিমিনেটর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে জানেন কি

আইপিএল এলিমিনেটরের ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে কোন দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে ও কোন দলকে টুর্নামেন্টকে বিদায় জানাতে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

হাওয়া অফিসের খবর কলকাতায় এদিন বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে প্রথমে দেখা হবে কত ওভার ন্যূনতম খেলা হতে পারে দুই দলের। যদি দেখা যায় কম ওভার হলেও খেলা করা যাচ্ছে তাহলে যে দল জিতবে তারা কোয়ালিফাই করবে।

আর যদি কোনওভাবে ম্যাচ ভেস্তে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স যোগ্য দল হিসাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ইডেনেই।

তার কারণ রাজস্থানের চেয়ে লিগ তালিকায় উপরে থেকে কলকাতা প্লে-অফে উঠেছে। দীনেশ কার্তিকের দল তিন নম্বরে ও অজিঙ্ক রাহানের দল চার নম্বরে শেষ করেছে। ফলে কার্তিকের কলকাতাই টুর্নামেন্টে এগিয়ে যাবে।

গতবছরেও কলকাতা এমন পরিস্থিতিতে পড়েছিল। সেবার ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষে ৬ ওভারে কলকাতাকে ৪৮ রান করতে হতো। চার বল বাকী থাকতে কেকেআর জিতে যায়। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএলল থেকে বিদায় নেয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 23, 2018, 14:38 [IST]
Other articles published on May 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+