আইপিএল ২০২০ নিলাম: প্রথম পর্বে কোন পাঁচ ক্রিকেটার সবচেয়ে বেশি দাম পেলেন দেখে নিন

কলকাতায় জমে গিয়েছে আইপিএলের মেগা নিলাম। নিলামে দিনের প্রথম সেশেন সবচেয়ে বেশি দাম কোন পাঁচ ক্রিকেটার পেয়েছেন দেখেন নিন

প্যাট কামিন্স

রেকর্ড ১৫.৫০ কোটিতে অস্ট্রেলিয়ান পেসার প্য়াট কামিন্সকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। অতীতে ২০১৪ সালে ১ কোটি টাকায় কামিন্সকে দলে নিয়েছিল নাইট।

পরে চোট আঘাতের মধ্যে থাকায় তাঁকে ছেড়ে দিয়েছিল নাটইব্রিগেড। ৬ বছর পর ফের তাঁকে নিল কেকেআর। উল্লেখ্য আইপিএল নিলামের ইতিহাসে কামিন্স দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। এর আগে যুবরাজ ১৬ কোটি দর পেয়েছিলেন(২০১৫ সাল)

 গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

১০.৭৫ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিল কিংস ইলেভেন পঞ্জাব। অতীতে পঞ্জাবের হয়ে খেলছেন ডানহাতি অজি তারকা। এবার ফের প্রীতির দলে ফিরছেন তিনি। সাম্প্রতিক সময় মানসিক স্বাস্থ্য নিয়ে চাপে ছিলেন। এবার সমস্যা কাটিয়ে ক্রিকেটে ফিরে আইপিএলে বড় দাম পেলেন ম্যাক্সওয়েল।

 ক্রিস মরিস

ক্রিস মরিস

নিলামে সবাইকে চমকে দিয়ে ক্রিস মরিসকে ১০ কোটিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার আরসিবিতে ফিনিশারের ভূমিকা নিতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া অ্যারন ফিঞ্চকে নিয়েছে আরসিবি। সেক্ষেত্রে ওপেনিংয়ে ফিঞ্চ, তিনে বিরাট, ছয়ে খেলতে পারেন মরিস। সাতে খেলতে পারেন শিবম দুবে।

শেলডন কোটরেল

শেলডন কোটরেল

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ক্রিকেটারকে নিয়ে নিলাম বেশ জমে যায়। শুরুতে কম দর পেলেও শেষটা করলেন ৮.৫০ কোটিতে । দেশের হয়ে ইংল্য়ান্ড বিশ্বকাপে ভালো খেলেছেন। এরপর ভারতের বিরুদ্ধে সীমিত ওভারে সিরিজ খেলতে এসেও বল হাতে উইকেটের ছন্দে থেকে নজর কাড়তে পেরেছেন কোটরেল।তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব।

ন্যাথান কুল্টারনাইল

ন্যাথান কুল্টারনাইল

৮ কোটিতে অজি পেসারকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কুল্টারনাইলের বেস প্রাইজ ছিল ১ কোটি। ৮ গুণ দাম পেলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 19, 2019, 19:38 [IST]
Other articles published on Dec 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+