
সিমরন হেটমায়ার
ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে ৭.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লি। বাঁ-হাতি এই ক্রিকেটার এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন। ভারত সফরে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৩৯ রান হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান হেটমায়ার। এবার আইপিএলে দিল্লিতে গেলেন ক্যারিবয়ান দলের বিধ্বংসী এই ক্রিকেটার।

মার্কাস স্টোয়েনিস
৪.৮ কোটি টাকায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টোয়েনিসকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস

অ্যালেক্স ক্যারি
২.৪ কোটিতে তাঁকে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সুনাম রয়েছে ক্যারির।

ক্রিস ওকস
ইংল্যান্ডে তারকা অলরাউন্ডার ওকসকে ১.৫ কোটিতে নিয়েছে দিল্লি

জেসন রয়
ওপেনিংয়ে বিধ্বংসী ব্য়াটসম্যান রয়। ১.৫ কোটিতে জেসন রয়কে নিয়েছে রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি।

মোহিত শর্মা
অতীতে চেন্নাইয়ে খেলেছেন মোহিত। তাঁকে এবার ৫০ লক্ষ টাকায় নিয়েছে দিল্লি।

একনজরে দিল্লির দল- ব্যাটসম্যান
ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, জেসন রয়, অ্যালেক্স ক্যারি, সিমরন হেটমায়ার,

অলরাউন্ডার
অক্ষর প্যাটেল, কিমো পল, হার্সাল প্যাটেল, ক্রিস ওকস, মার্কাস স্টোয়েনিস

বোলার
রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা,অমিত মিশ্র, ইশান্ত শর্মা, আবেশ খান, সন্দীপ লামিছানে, মোহিত শর্মা, তুষার দেশপান্ডে।


Click it and Unblock the Notifications




















