LIVE জাতীয় দলে প্রত্যাবর্তন বুমরাহ-ধাওয়ানের, চোটের জন্য বাদ দীপক

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

06:57 pm

অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান।

06:55 pm

এই সিরিজের জন্য ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ। পিঠের চোট সারিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন তিনি।

06:55 pm

গুয়াহাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে।

06:54 pm

মিশন ২০২০তে বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।

05:56 pm

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভার্নন ফিল্যান্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে অবসর নেবেন ফিল্যান্ডার।

05:03 pm

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের তিন ম্যাচে ২২২ রান করেন। চেন্নাইয়ে প্রথম ওডিআইয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন হোপ।

05:02 pm

ওডিআই ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এলেন সাই হোপ।

04:46 pm

ওডিআই ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে বছর শেষ করলেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে এখন বিশ্বসেরা বিরাট(৮৮৭পয়েন্ট)

03:28 pm

দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের হিংসার বিরুদ্ধে গর্জে ওঠার আবেদন জানালেন দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা।

03:25 pm

পাকিস্তানের থেকে ভারতে নাশকতা সংক্রান্ত ঝুঁকি বেশি বলে জানালেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

03:24 pm

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্টে আগে সিডনি দূষণ নিয়ে চিন্তায় আয়োজকরা।

02:23 pm

২০১৯ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বছর বলে জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

02:22 pm

ভারতীয় এ দল থেকে বাদ দেওয়া হল বিতর্কিত ইয়ো ইয়ো টেস্ট।

12:51 pm

জাদেজার ব্যাটিং প্রতিভায় মুগ্ধ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

12:49 pm

নিজের আন্তর্জাতিক অভিষেকের আগের রাতের কথা স্মরণ রলেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি।

11:51 am

২০০৬ সালের পর আবার দেশের মাটিতে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের।

11:50 am

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২১২ রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা।

11:50 am

করাচি টেস্টে শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারিয়েছে পাকিস্তান।

11:11 am

২৪৯টি ম্যাচে ১৫৭টি জয়। ওয়ান ডে-তে দশক সেরা দল টিম ইন্ডিয়া।

10:39 am

ফের হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

10:39 am

ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

10:38 am

১৫ বছর আগে আজকেরই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির।

09:27 am

আগামী বুধবার অর্থাৎ ২৫ ডিসেম্বর আইএসএলে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এটিকে।

09:26 am

আইএসএলে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে হারাল এফসি গোয়া।

09:25 am

তাঁর ছোট ইনিংস ম্য়াচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

09:24 am

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকে।

09:24 am

দুর্দান্ত কেটেছে তাঁর এই বছর, স্বীকার করলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 23, 2019, 9:18 [IST]
Other articles published on Dec 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+