আইপিএল ২০২০: কেকেআরের সম্ভাব্য শক্তিশালী একাদশ কী হতে পারে

লক্ষ্মীবারের আইপিএল নিলাম থেকে ঘর গুছিয়ে নিল আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে এবারের নিলামে সবচেয়ে বেশি ১৫.৫০ কোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কামিন্স এই মুহূর্তে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (যুবরাজ ১৬ কোটি) ও বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দামি ক্রিকেটার।

একনজরে দেখে নিন কী হতে পারে কেকেআরের শক্তিশালী সম্ভাব্য একাদশ

ওপেনিং

ওপেনিং

ক্রিস লিনকে এবার ছেড়ে দিয়েছে কেকেআর।নিলামে তাঁকে দলে নিয়েছে মুম্বই। সেক্ষেত্রে এবার ওপেনার নিয়ে কেকেআরকে পরিকল্পনা সাজাতে হবে। ওপেনিংয়ে পুরো মরসুম জুড়ে দলকে ভরসা দিতে পারেন শুভমান গিল। অতীতে কেকেআরের হয়ে লিনের সঙ্গে ওপেনিং করেছেন গিল।

দ্বিতীয় ওপেনার কে?

দ্বিতীয় ওপেনার কে?

গিলের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে পারেন সুনীল নারিন। কেকেআরের হয়ে অতীতে ওপেনিংয়ে পাওয়ার প্লেতে বিধ্বংসী খেলেছেন। এবারও তাঁকে ওপেনিংয়ে রাখতে পারে কেকেআর থিঙ্কট্যাঙ্ক।

তিনে কে?

তিনে কে?

তিন নম্বরে খেলতে পারেন নীতিশ রানা। অতীতে এই জায়গায় কেকেআরকে ভরসা দিয়েছেন নীতিশ। ২০১৮ সালে তাঁকে দলে নেয় কেকেআর। ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম স্পিনও করতে পারেন রানা।

 চারে মর্গ্যান

চারে মর্গ্যান

যেকোনও দলেই চার নম্বর অন্যতম গুরুত্বপূর্ণ। সেখানে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের চেয়ে যোগ্য ব্যাটসম্যান আর কেই বা হতে পারে। এবছর নিলামে ৫.২৫ কোটিতে মর্গ্যানকে দলে নিয়েছে কেকেআর। তাঁকে চার নম্বরের দায়িত্বে দেখা যেতে পারে।

দীনশ কার্তিক

দীনশ কার্তিক

দলে এবার একাধিক ব্যাটিং শক্তি রয়েছে। সেকারণেই অ্যাঙ্করের ভূমিকায় ফিনিশার রোল নিতে পারেন দীনেশ কার্তিক।

 ছয় নম্বরে কে?

ছয় নম্বরে কে?

দীনেশের পর ছয় নম্বরে নামতে পারেন রাহুল ত্রিপাঠী।

রাসেল মাসেল

রাসেল মাসেল

শেষ মরসুমটা কেকেআরের জার্সিতে রাসেলের দারুণ গিয়েছিল। ১৪ ম্যাচ খেলে ৫১০ রান হাঁকিয়েছিলেন। চারটি হাফ সেঞ্চুরি করেন। ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন।

প্যাট কামিন্স

প্যাট কামিন্স

অজি পেসার কেকেআরের প্রধান তুরুপের তাস। তাঁর জন্য এবার ১৫.৫০ কোটি খরচ করেছে দল।

প্রসিদ্ধ কৃষ্ণা

প্রসিদ্ধ কৃষ্ণা

দ্বিতীয় পেসার হিসবে খেলতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

দলের এক নম্বর স্পিনার হিসেবে খেলবেন চায়নাম্যান কুলদীপ যাদব। দেশের হয়ে বছর শেষে ওডিআইয়ে হ্যাটট্রিক করেছেন কুলদীপ যাদব।

প্রবীণ তাম্বে

প্রবীণ তাম্বে

৪৮ বছরের স্পিনার প্রবীণ তাম্বেকে ২০ লক্ষ টাকায় নিয়ে চমক দিয়েছে কেকেআর। টি-টোয়েন্টিতে প্রচুর অভিজ্ঞতা তাম্বের। তাঁকে প্রথম থেকেই খেলাতে চাইবে দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 22, 2019, 21:28 [IST]
Other articles published on Dec 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+