|
অবিশ্বাস্য দাম পেলেন যশশ্বী
প্রথমবার আইপিএল নিলামে এসে সেই ক্রিকেটার এবার দল পেলেন। সেটাও অবিশ্বাস্য দামে। তাঁকে এবার প্রায় আড়াই কোটি টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস। ১৭ বছরের বাঁ-হাতি ওপেনারকে ২.৪০ কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান। তাঁকে দলে নিতে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে দর হাঁকানোর লড়াই জমে গিয়েছিল। বেস প্রাইস ২০ লাখ টাকা থেকে ২.৪০ কোটি দাম পেলেন তরুণ ক্রিকেটার। নূন্যতম দামের ১২ গুণ দাম পেয়েছেন যশশ্বী।

কোন পজিশনে খেলতে পারেন যশশ্বী
শেষ পর্যন্ত তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। উল্লেখ্য রাজস্থান থেকে এবার ট্রান্সফারে দিল্লিতে গিয়েছে অজিঙ্ক রাহানে। পরিকল্পনা অনুযায়ী ওপেনিংয়ে রাহানের পরিবর্ত হিসেবে দেশীয় কোনও বিধ্বংসী ক্রিকেটারকে চাইছিল রাজস্থান। এবার যশশ্বীকে নিয়ে রাহানের জায়গাতেই তাঁকে ব্য়বহার করতে চাইবে রাজস্থান।

যশশ্বীর রেকর্ড
দেশের জার্সিতে এখনও খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে অল্প সময়েই সুনাম অর্জন করেছেন যশশ্বী। লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে ঝাড়খন্ডের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানোর নজির গড়ছেন বাঁ-হাতি। ১৪৯ বলে যশশ্বীর ২০০ রানের ইনিংস ১৭টি চার ও ১২টি ছয় দিয়ে সাজানো ছিল।


Click it and Unblock the Notifications


















