বৃষ্টিতে পণ্ড ভারতের ম্যাচ, ক্রিকেটের বদলে কাটাকুটিতে মাতল আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি

অপেক্ষা, অপেক্ষা...আর অপেক্ষা! বিশ্বকাপে ম্যাচ দেখতে বসে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ক্রিকেটভক্তদের। যেমনটা হল বৃহস্পতিবার।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ম্যাচ ছিল ভারত-নিউজিল্যান্ডের। ভারতীয় সময় কোহলিদের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩ টেয়। ইন্দো-কিউয়ি ডুয়েল দেখতে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ক্রিকেট সমর্থকরা। সন্ধ্যে ৭ টা পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরে ভেজা মাঠে ক্রিকেট খেলা সম্ভব নয়, জানিয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

এরপরই মজার কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। ট্রোলের ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছে এটা বিশ্বকাপ, নাকি বৃষ্টির কাপ! বৃহস্পতিবার কোহলিদের ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ধৈর্য হারিয়ে এরপর টুইটারে কাটাকুটি খেলতে শুরু করে দেয় আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের দল রাজস্থান রয়্যালস প্রথমে টুইট করে লেখে, নটিংহ্যামে বৃষ্টি থামার নাম নেই! টুইটটি আরসিবি'কে ট্যাগ করে সঙ্গে আরও লেখা হয় অপেক্ষার শুরু ,তাহলে এখন আমরা কী করব?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটে পাল্টা লেখা হয়, চলো কাটাকুটি খেলি। এরপর একের পর এক টুইটে কাটাকুটির দান দিতে শুরু করে দুই দল। টুইটের এই কাটাকুটি পর্বে দুই দলের কেউই অবশ্য ম্যাচ জিততে পারেনি।

উল্লেখ্য বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার রেকর্ড গড়ল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপের আসরে দুটি করে ম্যাচ বাতিল হয়েছিল। সেখানেই ২০১৯ বিশ্বকাপের প্রথম ১৫ দিনের মধ্যে বৃষ্টির কারণে রেকর্ড সংখ্যাক চার ম্যাচ বাতিল হয়েছে। ক্রিকেট দেখার অপেক্ষায় বৃষ্টি দেখতে দেখতে হতাশায় ক্রিকেট ফ্যানেরা শুধু বলছেন, এটা বিশ্বকাপ নাকি বৃষ্টির কাপ!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 14, 2019, 14:10 [IST]
Other articles published on Jun 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+