পুরোটাই গুঞ্জন নাকি সত্যিই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন কোহলি বনাম রোহিত শিবিরের ঠান্ডা যুদ্ধের চোরাস্রোত!
বিশ্বকাপ শেষ হতেই দলের অন্দরে কোহলি বনাম বিরাটের ভাঙনের খবর নিয়ে তোলপাড় হয়েছে। সেই বিতর্কের পর এবার নাকি ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো করেছেন রোহিত!
বিশ্বকাপের পর জানা গিয়েছিল, ভারত অধিনায়ক বিরাট ও সহঅধিনায়ক রোহিতের মধ্যে এখন মতনৈক্য তুঙ্গে। দুই ক্রিকেটারের মধ্যে নাকি এখন দূরত্ব তৈরি হয়েছে। জানা গিয়েছিল, দল নির্বাচন নিয়েই নাকি দুই ক্রিকেটারের মধ্যে ঠান্ডা লড়াই! ক্ষোভ জমতে জমতে নাকি দুই ক্রিকেটারের মধ্যে এখন দেওয়াল উঠেছে। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই নাকি ভারতীয় দল বিশ্বকাপ সেমিফাইনালে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি।
বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের স্ত্রী রীতিকা ও কোহলির স্ত্রী অনুষ্কা পরস্পরকে এড়িয়ে গেলে দুই ক্রিকেটারের মধ্যে দূরত্বের গুঞ্জন ছড়িয়েছিল।
এবার শোনা যাচ্ছে ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো করলেন রোহিত। মুম্বই মিরর-র রিপোর্ট অনুযায়ী, ক্যাপ্টেনের স্ত্রীকে নাকি হিটম্যান আনফলো করে দিয়েছেন। যদিও বিরাটের ফলোয়িং লিস্টে এখনও রয়েছেন রোহিত-রীতিকা।
View this post on InstagramA post shared by Rohit Sharma (@rohitsharma45) on