
সচিন বনাম শোয়েব
২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচ দিয়েই শুরু করা যাক। প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে শোয়েব আখতারের ছন্দ কেটে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। পরে রাউলপিণ্ডি এক্সপ্রেসের বলেই ৯৮ রান করে মাস্টার ব্লাস্টার আউট হলেও ততক্ষণে ম্যাচ ভারতের দখলে চলে গিয়েছিল। সচিনকে তিনি ১২ থেকে ১৩ বার আউট করেছেন বলেও দাবি শোয়েব আখতারের। যদিও সংখ্যাটা বেশিই বলে ফেলেছেন শোয়েব। আদতে মাস্টার ব্লাস্টারকে ওয়ান ডে-তে ৫ বার ও টেস্টে ৩ বার আউট করেছেন পাক লেজেন্ড।

ভারত বনাম পাকিস্তান
২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হলেও করাচিতে হওয়া শেষ ম্যাচ ৩৪১ রানে জিতেছিল পাকিস্তান।

শোয়েবের আগুনে পেস
করাচিতে হওয়া তৃতীয় টেস্টে পাকিস্তান দলে ছিলেন প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আসিফ। সেই ম্যাচের কোনও এক সময়ে তিনি স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন এবং সচিন তেন্ডুলকর ব্যাট করছিলেন বলে জানিয়েছেন আসিফ। পেসার শোয়ব আখতারের এক বাউন্সারে মাস্টার ব্লাস্টার চোখ বুজে ফেলেছিলেন বলে জানিয়েছেন মহম্মদ আসিফ।

শ্রদ্ধা অবনত শোয়েব
এক সময়ের বাইশ গজের প্রতিদ্বন্দ্বী সচিন তেন্ডুলকর সম্পর্কে অবশ্য শ্রদ্ধা ঝরে পড়েছে শোয়েব আখতারের গলায়। ২০০৬ সালের ভারত সফরের কথা উল্লেখ করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। বলেছেন, ওই সফরে টেনিস এলবো নিয়েও সচিন কীভাবে তাঁর বাউন্সার অনায়াসে খেলেছিলেন।


Click it and Unblock the Notifications



















