
অমিতাভের জন্যে প্রার্থনা করলেন শোয়েব আখতার
টুইট করে অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। টুইটে শোয়েব লিখেছেন,'অমিত জী সেরে উঠুন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি।' আপনার জন্য প্রার্থনা করছি।' বলিউডের শেহনশাকে নিয়ে শোয়েবের এই প্রার্থনার টুইটের প্রশংসা করেন অনেকেই।

শোয়েবের পর আফ্রিদিও অমিতাভের সুস্থতা চেয়ে প্রার্থনা করলেন
বচ্চন পরিবারের সুস্থতা কামনা করেছেন আফ্রিদি। টুইটে প্রাক্তন পাক অধিনায়ক লিখেছেন, 'অমিতাভ বচ্চন এবং জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

দেশে করোনা আক্রান্তের সংখ্যা
প্রসঙ্গত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় সাড়ে ৮ লক্ষ। দেশে প্রতিদিনই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল
অদৃশ্য ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে আজ ১৩ জুলাই থেকে দেশে করোনা প্রতিষেধক কোভ্যাকসিন-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জনের স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাকসিন প্রতিষেধক ট্রায়াল করা হবে। করোনা বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন আবিষ্কারের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।


Click it and Unblock the Notifications
লর্ডসে সৌরভের দাদাগিরির ১৮ বছর! কাইফ বললেন ম্যাচ জিতিয়ে নিজেকে অমিতাভ মনে হয়েছিল


















