শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার দল নির্বাচনে কি থাকছে কোনও চমক?

শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তেমনই এই ম্যাচে কেমন হবে ভারতীয় দল, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সূত্রের খবর, তৃতীয় টি-টোয়েন্টির জন্য বিরাট কোহলি শিবিরে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

ইন্দোরে জয়ের পর কোহলির বক্তব্য

ইন্দোরে জয়ের পর কোহলির বক্তব্য

ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সিরিজের তৃতীয় ম্যাচে দল নির্বাচনে পরিবর্তনের আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন যে সঞ্জু স্যামসন ও মনীশ পান্ডে শেষ বেশ কয়েকটি সিরিজে ভারতীয় দলে থাকা সত্ত্বেও প্রথম একাদশে সেভাবে সুযোগ পাননি। এতে তাঁদের মধ্যে হতাশা চলে আসতে পারে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে এই দুই ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সঞ্জু-মনীশের অপেক্ষা

সঞ্জু-মনীশের অপেক্ষা

২০১৯-র নভেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে দ্বিতীয় বারের জন্য ডাক পান কেরালার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলেও। কিন্তু প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে দেশের ক্রিকেট মহলের একটা অংশ বেশ ক্ষুব্ধ।

অন্যদিকে কর্নাটকের অধিনায়ক তথা ব্যাটসম্যান মনীশ পান্ডে দেশের মাটিতে শেষ তিনটি সিরিজে ভারতীয় দলের সদস্য হিসেবে মর্যাদা পেলেও তিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মাত্র একবার।

সম্ভাব্য পরিবর্তন

সম্ভাব্য পরিবর্তন

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ভারত। এই অবস্থায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে বলে সূত্রের খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে দেশের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও মনীশ পান্ডে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্র এই ম্যাচে ঋষভ পন্থ ও যে কোনও একজন অল-রাউন্ডারকে (সম্ভবত শিবম দুবে) বিশ্রাম দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

সফল শার্দুল ও সাইনি

সফল শার্দুল ও সাইনি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য অভিজ্ঞ মহম্মদ শামি এবং দুর্দান্ত ফর্মে থাকা পেসার দীপক চাহারকে বিশ্রাম দেওয়া হয়। তাঁদের পরিবর্তে শার্দুল ঠাকুর ও নভদীপ সাইনিরা টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ দুর্দান্তভাবে সামলেছেন বলা চলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 9, 2020, 17:47 [IST]
Other articles published on Jan 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+