ওয়েলিংটনে ৫, জাহির খানের কোন রেকর্ড ছুঁলেন ইশান্ত শর্মা?

চোট সারিয়ে ক্রিকেটে ফিরেই দুর্দান্ত ছন্দে ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ওয়েলিংটনে বিরাট কোহলিদের ব্যাটিং বিপর্যয়ের পর ইশান্তের অনবদ্য পারফরম্যান্সেই ফের খেলায় ফিরেছে ভারত। আবার এই ম্যাচেই লেজেন্ড জাহির খানকেও ধরে ফেললেন দিল্লির ফাস্ট বোলার।

ইশান্তের পাঁচ

ইশান্তের পাঁচ

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬৮ রান দিয়ে নিউজিল্যান্ডের পাঁচ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। ভারতের ১৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৪৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।

১১তম পাঁচ উইকেট

১১তম পাঁচ উইকেট

চোট সারিয়ে ক্রিকেটে ফেরা ইশান্ত শর্মা ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন। ম্যাচে নেওয়া পাঁচ উইকেট তাঁর কেরিয়ারের ১১তম। দেশের মাটিতে দুই বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ইশান্তের। বিদেশে ৯ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন দিল্লির ফাস্ট বোলার। নিউজিল্যান্ডে তিন বার এই নজির গড়লেন ইশান্ত।

জাহির খানের পাশে

জাহির খানের পাশে

টেস্ট কেরিয়ারে ১১ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে জাহির খানের। ওয়েলিংটনে প্রাক্তনীকে ধরে ফেললেন ইশান্ত শর্মা। ভারতীয়দের মধ্যে এই তালিকায় যুগ্মভাবে পঞ্চম স্থানে অবস্থান করছেন ৩১ বছরের ইশান্ত।

আর ৩ উইকেট

আর ৩ উইকেট

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। সবমিলিয়ে টেস্টে তাঁর উইকেট সংখ্যা বর্তমানে ২৯৭। চলতি ম্যাচের দ্বিতীয় ইনিংস বা পরবর্তী ম্যাচে আর ৩ উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া বোলারদের তালিকায় প্রবেশ করবেন ইশান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 23, 2020, 11:02 [IST]
Other articles published on Feb 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+