
ক্রিকেটে ফিরলেন ভারতীয় পেসার
ভারতের টেস্ট দলের সিনিয়ার ক্রিকেটার ইশান্ত শর্মা ইনস্টাগ্রামে ওয়ার্ম আপ প্র্যাকটিসে ছবি, ভিডিও ভিডিও শেয়ার করেছেন। মঙ্গলবার থেকে ক্রিকেট প্রস্তুতি শুরু করে দিয়ছেন ইশান্ত। প্রথম দিন অবশ্য ফিটনেস চর্চা, স্ট্রেচিং করেন ইশান্ত। প্রথম দিন তিনি বল হাতে অনুশীলন করেনি।

মাঠে ফিরতে পেরে দারুণ খুশি ইশান্ত
ইস্টাগ্রাম ভিডিওতে ভারতীয় ক্রিকটার লিখেছেন, 'সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিকেটে ফিরলাম। ক্রিকেটে ফেরায় মনের ফূর্তি বাড়বে, পসিটিভ ভাবনাচিন্তা ঘুরপাক খাবে। '

অস্ট্রেলিয়া সফরে বড় অস্ত্র ইশান্ত
উল্লেখ্য বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরে শামি-বুমরাহের সঙ্গে অভিজ্ঞ পেসার ইশান্ত কোহলির দলের বড় অস্ত্র। অজি সফরে ইশান্তকে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে। ৩ ডিসেম্বর থেকে অজিভূমে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত।

ক্রিকেটে ফিরেছেন চেতেশ্বর পূজারা
প্রসঙ্গত সোমবার ভারতীয় টেস্ট দলের আরও এক ক্রিকেট প্রস্তুতি শুরু করেছেন। রাজকোটে ক্রিকেট অ্যাকাডেমিতে রঞ্জি জয়ী সৌরাষ্ট্র ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ব্যাটিং প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন চেতেশ্বর পূজারা।


Click it and Unblock the Notifications
ফ্যানেদের সঙ্গে সেলফি, নৈশপার্টিতে উদ্দাম নাচ! পার্টি করেই কী করোনা শিকার নোভাক?


















