চোটমুক্ত রাখাটাই গুরুত্বপূর্ণ - একমত ধোনি, দ্রাবিড় ও কুম্বলে! গাভাস্কারকে ঠুকে আর কী বললেন ধোনি

যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটার রঞ্জি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আম্বাতি রায়ডু ভারতের সীমিত ওভারের ক্রিকেটের দলে থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই অবস্থায় সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ক্রিকেটাররা আবার চাইছেন রঞ্জির মতো ঘরোয়া ক্রিকেট খেলেই ম্য়াচ ফিট থাকুন ধোনির নতো ক্রিকেটাররা।

ধোনি স্বয়ং কিন্তু বলে দিলেন রঞ্জি না খেলার জন্য ক্রিকেটারদের সমালোচনা করা উচিত নয়। এছাড়া চেন্নাইয়ে ইন্ডিয়া সিমেন্টস-এর একটি কফি-বই প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি সওয়াল করলেন ভারতীয় পেসারদের চোট আঘাত থেকে দূরে রাখার জন্য। একই অনুষ্ঠানে প্রাক্তন দুই ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের মুখেও একই কথার প্রতিধ্বনি শোনা গেল।

ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে ধোনি

ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে ধোনি

ধোনির মতে ঘরোয়া ক্রিকেটে যে পরিমাণ যাতায়াত করতে হয়, তা কোনও ক্রিকেটারের পক্ষে অত্যন্ত চ্যালেঞ্জিং। কাজেই এতে চোট আঘাত লাগার সম্ভাবনাও বাড়ে। এছাড়া কো কোথায় খেলবে, না খেলবে তা ব্যক্তিগত পছন্দের বিষয়। তা নিয়ে সমালোচনা করার অনুচিত।

বর্তমান দল প্রসঙ্গে ধোনি

বর্তমান দল প্রসঙ্গে ধোনি

টেস্টে বর্তমান দলের জোরে বোলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশমসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, প্রতি ম্য়াচটে ২০ উইকেট তোলার মতো বোলিং ভারতের হাতে রয়েছে। অর্থাত প্রতিটি ম্য়াচই জেতার সম্ভাবনা রয়েছে ভারতের সামনে। তবে এই পেসারদের চোটমুক্ত রাখাটা সবচেয়ে জরুরি বলে মত দিয়েছেন ধোনি।

ভারতের কী করণীয়

ভারতের কী করণীয়

ধোনির মতোই পেসারদের চোটমুক্ত রাখার বিশয়ে জোর দিয়েছেন আরেক প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ও। তাঁর মতে একদিনের দল এখন যে আকার নিয়েছে, বিশ্বকাপের আগে তাতে বেশি পরিবর্তনের দরকার নেই। এখন প্রয়োজন পেসারদের চোটমুক্ত রেখে দলের আরেকটু 'ফাইন টিউন'-এর। তিনি জানান, বিশ্বকাপে একই সঙ্গে সবাইকে ভাল ফর্ম ও ভাল ফিটনেসে থাকতে হবে।

বোলারদের বিশ্রাম দরকার

বোলারদের বিশ্রাম দরকার

অন্যদিকে অপর প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলে আবার বোলারদের চোটমুক্ত রাখতে আইপিএল-এর সময় তাদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কথা তুলেছেন। তাঁর মতে আইপিএল-এ ব্য়াটসম্য়ানরা বিশ্রাম পেলেও বোলারদের সেই সুযোগ থাকে না। তাই, বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল-এর কিছু ম্যাচে বোলারদের বিশ্রাম দিতে পারলে ভাল হত। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন, ফ্র্য়াঞ্চাইজিরা কেউই এই প্রস্তাবে রাজি হবেন না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 29, 2018, 16:18 [IST]
Other articles published on Dec 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+