সিপিএলে গায়ানা অ্যামাজনের মুখোমুখি জামাইকা তালাওয়াস, দেখে নেওয়া যাক পরিসংখ্যান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম তথা অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে জামাইকা তালাওয়াস। একই পয়েন্টে দাঁড়িয়ে থাকা দুই দল এই ম্যাচ জিততে নিজেদের উজাড় করে দেবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।

জামাইকা তালাওয়াসের শক্তি

জামাইকা তালাওয়াসের শক্তি

অধিনায়ক রোভম্যান পাওয়াল, হার্ড হিটার আন্দ্রে রাসেল ও কার্লোস ব্রাথওয়েটের সমন্বয়ে জামাইকা তালাওয়াসের ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের তারকা ফাস্ট বোলার ওশেন থমাস ও স্পিনার মুজিব উর রহমান তালাওয়াসের বোলিং বিভাগকে সম্বৃদ্ধ করছে।

জামাইকা তালাওয়াসের দুর্বলতা

জামাইকা তালাওয়াসের দুর্বলতা

টুর্নামেন্টে এখনও দুটি ম্যাচের একটিতে জিতেছে এবং অন্যটিতে হেরেছে জামাইকা তালাওয়াস। দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয়েছে দলকে। ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা। অন্যদিকে দলের বোলিং বিভাগও সন্দীপ লামিছানে, তাবরেজ শামসি নির্ভর হওয়াকেও অশনি সঙ্কেত বলে মনে করা হচ্ছে।

জামাইকার সম্ভাব্য় একাদশ

জামাইকার সম্ভাব্য় একাদশ

চাদউইক ওয়ালটন, গ্লেন ফিলপস (উইকেটরক্ষক), জের্মেইন ব্ল্যাকউড, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আসিফ আলি, কার্লোস ব্রাথওয়েট, মুজিব উর রহমান, সন্দীপ লামিছানে, বীরাস্বামী পারমাউল, ওশেন থমাস।

অ্যামাজন ওয়ারিয়র্সের শক্তি

অ্যামাজন ওয়ারিয়র্সের শক্তি

ব্রেন্ডন কিং, চন্দ্রপল হেমরাজ, শিমরোন হেটমের এবং রস টেলর সম্বৃদ্ধ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটিং বিভাগ দলের প্রধান শক্তি। কেমো পল, ক্রিস গ্রিন এবং ইমরান তাহিরের মতো বোলারদের ক্যারিশমাতেই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে অ্যামাজন।

অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্বলতা

অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্বলতা

সিপিএলে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-এর ফায়দা তুলতে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরোন হেটমের ছাড়া প্রথম দুই ম্যাচে ম্যাচে দলের ব্যাটিং লাইন আপ কার্যত ব্যর্থ হয়।

অ্যামাজনের সম্ভাব্য একাদশ

অ্যামাজনের সম্ভাব্য একাদশ

ব্রেন্ডন কিং, চন্দ্রপল হেমরাজ, শিমরোন হেটমের, রস টেলর, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শেরফেনে রাদার্ফোর্ড, কেমো পল, ক্রিস গ্রিন (অধিনায়ক), রোমারিও শেফার্ড, নবীন-উল-হক, ইমরান তাহির।

কে কোথায় দাঁড়িয়ে

কে কোথায় দাঁড়িয়ে

২ ম্যাচ খেলে ২ নিয়ে রান রেটের নিরিখে সিপিএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে জামাইকা তালাওয়াস।

কোন মাঠে, কখন ম্যাচ

কোন মাঠে, কখন ম্যাচ

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের অষ্টম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে জামাইকা তালাওয়াস। ভারতীয় সময় রাত পৌনে ১২টা থেকে শুরু হচ্ছে ম্যাচ।

পিচ ও আবহাওয়া রিপোর্ট

পিচ ও আবহাওয়া রিপোর্ট

এখনও পর্যন্ত টুর্নামেন্ট যতটা গড়িয়েছে, তাতে এই মাঠের পিচে সহায়তা পেয়েছেন ফাস্ট বোলাররা। এদিনের ম্যাচেও একই রকম পিচ হবে বলে খবর। এদিন ত্রিনিদাদে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 22, 2020, 11:45 [IST]
Other articles published on Aug 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+