সংক্রমিত সন্দেহে দল থেকে বাদ পড়লেও করোনা পরীক্ষায় পাশ অস্ট্রেলিয় পেসার

শুক্রবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের একদিবসীয় ম্যাচের সিরিজ শুরু হয়। আর এই সিরিজের উপর প্রবল ভাবে দেখা গিয়েছে করোনা ভাইরাসের প্রভাবে। তবে এরও আগে এই সিরিজের উপর করোনার প্রকোপ দেখা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া প্রথম ওয়ানডে থেকে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন। করোনা ভাইরাসের সন্দেহেই তাঁকে দল থেকে বাদ রাখা হয়েছিল। তবে আজ পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর শরীরে করোনা ভাইরাসের চিহ্ন নেই।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে দলের সঙ্গে দেশে ফেরেন রিচার্ডসন। এবার তাকে আলাদা করা হলো অন্যদের থেকে। আজ শুক্রবার বিকেলে টেস্টের ফলাফল পাওয়ার কথা। সূত্রের খবর, টেস্টে করোনা নেগেটিভ হওয়ায় দলে ফিরবেন ২৯ বছর বয়সী পেসার। স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে দলে ডাকা হয়েছে শন অ্যাবটকে।

জানা গেছে, রিচার্ডসন এখন ভালোই আছেন এবং অস্ট্রেলিয়ান ক্যাম্পে কোনও উদ্বেগ নেই। করোনার সংক্রমণ প্রতিরোধে দুই ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীর ওয়ানডে সিরিজ শুরু হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এদিকে এই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 13, 2020, 18:34 [IST]
Other articles published on Mar 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+