
অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০-র পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউড দিভা করিনা কাপুর। এই অনন্য সম্মানের অধিকারিনী হয়ে নিজেকে গর্বিত মনে করছেন ভারতের ক্রিকেট লেজেন্ড, নবাব মনসুর আলি খান পাতৌদির পুত্রবধূ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের পর ঐতিহাসিক মেলবোর্ন স্টেডিয়ামে ফটো সেশনেও সামিল হন কালো জামা ও হালকা খয়েড়ি রং-র ব্লেজার পরিহিত এক অন্য করিনা। নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সইফ আলি খানের গৃহিনী।
View this post on InstagramA post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on
২০২০-র ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ১৫ নভেম্বর। তার আগে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ক্যাঙারুর দেশে। ২০২০-র ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ৮ মার্চ। এই দুই টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বলে মনে করেছেন করিনা কাপুর। বিভিন্ন দেশের যেসব মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নেবেন, তাঁদের সংস্পর্শে আসতে পেরে তিনি রোমাঞ্চিত বলেও জানিয়েছেন বলিউড দিভা।
View this post on InstagramA post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on
এই সম্মান পেয়ে নিজের শ্বশুর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির কথা স্মরণ করেছেন অভিনেত্রী করিনা কাপুর। যিনি পরবর্তী সিনেমা 'গুড নিউজে' অক্ষয় কুমার ও কিয়ারা আডবানির সঙ্গে স্ক্রিণ শেয়ার করবেন। আমির খানের সঙ্গে করিনা কাপুরের 'লাল সিং চাড্ডা' সিনেমার শুটিংও খুব শীঘ্রই শুরু হবে।
View this post on Instagramin Melbourne unveiling the trophies for ICC T20 World Cup ❤️❤️❤️
A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on