টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে আইপিএল! অবস্থান স্পষ্ট করল দাদার বোর্ড

আইপিএল-কে জায়গা করে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ধাক্কা দেওয়ার চেষ্টাও করতে চায় না বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের সূচির ওপর ভিত্তি করেই আইপিএল নিয়ে ভাবনা চিন্তা করা হবে। আইসিসি-র ২৮ মে-এর বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানিয়েছেন অরুণ সিং ধুমল।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। তবে প্রয়োজনে ম্যাচ সংখ্যা কমিয়ে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।

আর্থিক ক্ষতি

আর্থিক ক্ষতি

২০২০ আইপিএল না হলে ৩৮০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের। সরাসরি ক্ষতি হতে পারে ৩২৬৯ কোটি টাকা। ইতিমধ্যেই ভিভো-কে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ দিয়েছে বিসিসিআই। চলতি বছর টুর্নামেন্ট না হলে সেখানেও ৪০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবার সেন্ট্রাল স্পনসরশিপ থেকে ২০০ কোটি টাকা ক্ষতি করবে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডের।

সেপ্টেম্বর থেকে নভেম্বর

সেপ্টেম্বর থেকে নভেম্বর

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের কারণ ওই টুর্নামেন্ট পিছিয়ে গেলে, তার জায়গায় আইপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। সেক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে বলে বোর্ডের একটা সূত্রের তরফে জানানো হয়।

আইসিসি-র বৈঠক

আইসিসি-র বৈঠক

আগামী ২৮ মে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইসিসি-র বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন। সেই বৈঠকেই ঠিক হবে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইসিসি, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকারের মিলিত ভাবনার ওপর নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

কী বললেন ধুমল

কী বললেন ধুমল

প্রভাব খাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে আইপিএলের আসর বসাতে পারে বিসিসিআই, বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। বলেছেন, আইসিসি-র বৈঠকে অংশ নিলেও সেখানে পরামর্শ দেওয়া ছাড়া বিসিসিআই-র আর কোনও কার্যকারিতা নেই। আইপিএল-কে জায়গা করে দিতে তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া জন্য আবেদন করবেন না বলেও জানিয়েছেন ওই বিসিসিআই কর্তা।

সুদূর অস্ট্রেলিয়া থেকে দুর্যোগ বিধ্বস্ত কলকাতার জন্য প্রার্থনা প্রাক্তন কেকেআর তারকার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 22, 2020, 17:00 [IST]
Other articles published on May 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+