করোনা আক্রান্ত ক্রিকেটার ও দলের নাম গোপন বিসিসিআইয়ের, আরও শক্ত নিয়মে আইপিএল!

World Cup 2019 : Semi-Final : Ind Vs Nz :செமி பைனலில் கலக்க இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது!-வீடியோ

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে মোট ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাপোর্ট স্টাফ সহ মোট ১৩ জনের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে। যদিও আক্রান্ত দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। বিবৃতিতে চেন্নাই সুপার কিংসের নামও উত্থাপন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। কেবল জানানো হয়েছে যে এই ঘটনার পর আমিরশাহীতে আইপিএলকে ঘিরে সুরক্ষা ও স্বাস্থ্য বিধি আরও শক্ত এবং আঁটোসাঁটো হবে।

করোনা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতি

করোনা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতি

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট খেলতে যাওয়া দুই ক্রিকেটার ও নির্দিষ্ট দলের ১১জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। শনিবার এ ব্যাপারে বিবৃতি জারি করেছে বিসিসিআই। জানিয়েছে, আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটার, তাঁদের পরিবারের সদস্য, কোচ, সাপোর্ট স্টাফ, ইভেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তা-কর্মী সহ মোট ১৯৮৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। তার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

নাম প্রকাশ করল না বিসিসিআই

নাম প্রকাশ করল না বিসিসিআই

কোন দুই ক্রিকেটার কিংবা কোন দলের ১১ জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন, তা অবশ্য জানায়নি বিসিসিআই। যদিও আক্রান্ত ক্রিকেটারদের মধ্যে একজন যে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার এবং দলের নাম যে চেন্নাই সুপার কিংস, তা আর কারও জানতে বাকি নেই। আক্রান্ত প্রত্যেককেই দুবাইতেই আইসোলশনে রাখা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বাড়ছে নজরদারি, শক্ত হচ্ছে নিয়ম

বাড়ছে নজরদারি, শক্ত হচ্ছে নিয়ম

দুই ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আরও সাবধান হচ্ছে বিসিসিআই। আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ক্রিকেটারদের ওপর নজরদারি আরোও বাড়ানো হচ্ছে বলে খবর। ইভেন্টের ঘিরে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি আরও কিছুটা শক্ত করার আভাস দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তবে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া সংক্রান্ত কোনও আশঙ্কার কথা জানায়নি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

করোনার আবহে আইপিএল

করোনার আবহে আইপিএল

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। সুষ্ঠুভাবে ইভেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 29, 2020, 18:01 [IST]
Other articles published on Aug 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+