রায়নার আইপিএল ২০২০ খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য বিসিসিআইয়ের

WORLD CUP 2019 | கேள்வி கேட்ட பிசிசிஐ! முக்கிய வீரர்கள் மீது நடவடிக்கை?- வீடியோ

করোনা ভাইরাসের আবহে আরব আমিরশাহীতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুরেশ রায়না। পরিবারের কথা ভেবে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তা বলে আইপিএল খেলার পথ বন্ধ করে দেননি 'চিন্না থালা'। এ ব্যাপারে দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলেও খবর। তবে কী সত্যিই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে সিএসকে শিবিরে যোগ দেবেন রায়না, সে ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই।

কী বলছে বিসিসিআই

কী বলছে বিসিসিআই

সূত্রের খবর, সুরেশ রায়না দুবাই ছেড়ে ভারতে ফিরে আসার প্রকৃত কারণ জানতে চাইছে বিসিসিআই। এই সিদ্ধান্তের পিছনে পারিবারিক কারণ রয়েছে, নাকি এমএস ধোনির সঙ্গে মনোমালিন্য, তা জানতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কিংবা সিএসকে-র আভ্যন্তরীণ সমস্যার জেরে মানসিক সমস্যায় জর্জরিত হয়ে রায়না দেশে ফিরে এসেছেন কিনা, তাও জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তৃতীয় কারণ সত্যি হলে মিস্টার আইপিএল-কে দুবাইতে ফিরতে দেওয়া হবে না বলেই জানিয়েছেন দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আইপিএলের আগে পরিবার

আইপিএলের আগে পরিবার

আন্তর্জাতিক ক্রিকেটদের সদ্য বিদায় জানানো সুরেশ রায়না বলেছেন, চেন্নাই সুপার কিংস শিবিরের জন্য দুবাইতে তৈরি হয়ে বায়ো বাবল আর নিরাপদ নয়। তাই তিনি শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চিন্না থালা। বলেছেন, তাঁর কাছে ক্রিকেটের থেকেও এগিয়ে রয়েছেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা।

কঠিন সিদ্ধান্ত

কঠিন সিদ্ধান্ত

সুরেশ রায়না জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসও তাঁর কাছে পরিবারের মতো। সেখান থেকে আচমকা বেরিয়ে আসাটা তাঁর জন্য সহজ কাজ ছিল না বলেও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু দাড়িপাল্লায় নিজের পরিবারের ওজনই বেশি বলে মনে হয়েছে রায়নার।

আইপিএল খেলতে চান রায়না

আইপিএল খেলতে চান রায়না

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যে তাঁর এই ইস্যুতে কোনও মনোমালিন্য তৈরি হয়নি, তা স্পষ্ট করেছেন সুরেশ রায়না। হলুদ শিবিরের জন্য যে তাঁর দরজা বন্ধ হয়ে যায়নি, তাও স্পষ্ট জানিয়েছেন মিস্টার আইপিএল। পরিস্থিতি কিছুটা ঠিক হলে তিনি ফের দুবাইতে ফিরবেন বলে জানিয়েছেন রায়না। তিনি আজীবন সিএসকে-র ক্রিকেটার থাকবেন বলে জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

ধোনি বোল্ড চাওলা! সিএসকে-র আইপিএল শিবিরের ভিডিও ভাইরাল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 6, 2020, 14:00 [IST]
Other articles published on Sep 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+