মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে আসা দর্শক করোনায় আক্রান্ত!

இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

করোনায় কাঁপছে বিশ্ব। মারণ ভাইরাসের প্রভাব পড়ছে ক্রীড়া বিশ্বেও। করোনার জেরে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বিশ্ব কাঁপানো কিছু ক্রীড়া টুর্নামেন্ট। এর প্রভাব থেকে বাদ গেল না মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে যাওয়া এক দর্শকের শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে খবর।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

গত ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হোম টিমের বিরুদ্ধে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল ভারত। ম্যাচ ৮৫ রানে হেরেছিলেন হরমনপ্রীত কৌররা। সেই ম্যাচ দেখার জন্য ৮৬ হাজারেও বেশি মানুষ মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হাজির ছিলেন।

করোনায় আক্রান্ত দর্শক

করোনায় আক্রান্ত দর্শক

মেলবোর্নে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে আসা এক দর্শকের শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে খবর। ওই দর্শক মেলবোর্নের নর্দান ৪২ স্ট্যান্ডের লেভেল টু-তে বসে খেলা দেখেছেন বলে জানানো হয়েছে। যদিও খেলে দেখতে এসেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

ছড়ানোর ভয় নেই

ছড়ানোর ভয় নেই

মেলবোর্নে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে আসা ওই দর্শক, যাঁর শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাঁর সংক্রমণ ততটা লাগামছাড়া নয় বলে জানানো হয়েছে। ওই খেলা দেখতে আসা আর কোনও দর্শকে করোনায় আক্রান্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৪৬০০-র বেশি মানুষের মূত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি।। করোনা থাবা বসিয়েছে অস্ট্রেলিয়াতেও। সে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ। করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত চিন। জাপান, ইতালিতেও মারণ ভাইরাসের প্রভাব পড়েছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: নজিরের সামনে হার্দিক পান্ডিয়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 12, 2020, 14:45 [IST]
Other articles published on Mar 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+