
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী প্রায় ২৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষের। কেবল ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ১৬ হাজার মানুষের। অন্যদিকে ভারতেও মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের।

লকডাউন
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অন্যদিকে ব্রিটেনে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি ঘরবন্দি থাকতে হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্বদেরও।
|
পিটারসেনের ব্যাটিং
করোনা ভাইরাসের জেরে লকডাউনে যে যে ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয়, তাঁদের মধ্যে কেভিন পিটারসেন অন্যতম। সেই তিনিই এবার নতুন ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজর কাড়লেন। তাতে চোখ বন্ধ করেও ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে কেপি-কে।

ভিডিওটি পুরনো
কেভিন পিটারসেন জানিয়েছেন, ভিডিওটি তখনকার, যখন তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্য ছিলেন। মানসিকতায় বদল আনার জন্য কখনও কখনও বোলিং মেশিনের সামনে চোখ বন্ধ করে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়তেন কেপি। সেই ভিডিও আরও একবার পোস্ট করে পুরনো দিনে ফিরে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।


Click it and Unblock the Notifications
'অন্য মায়ের ভাই' এমএস ধোনিকে নিয়ে গান বেঁধে ভাইরাল ডিজে ব্রাভো, দেখুন ভিডিও

















