ম্যান ইউ-র কাছে চেলসির হার, পিটারসেনকে ট্রোল করলেন যুবরাজ

খেলার মাঠে একে অপরের প্রতিপক্ষ ঠিক যতটা ছিলেন, ততটাই ছিল তাঁদের মধ্যে বন্ধুত্ব। মাঠে ব্যাট এবং বল হাতে একে অপরকে ছেড়ে কথা বলতেন না। সঙ্গে কথার যুদ্ধ, স্লেজিংও চলত অবিরাম।

সেই যুরাজ সিং ও কেভিন পিটারসেন আরও একবার কথার যুদ্ধে জড়ালেন। তবে এবার কেবলই মশকরার ছলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে চেলসির হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারকে ট্রোল করেছেন ভারতীয় লেজেন্ড।

আদতে কেভিন পিটারসেন চেলসি-র সমর্থক। আর যুবরাজ সিং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। প্রিয় দলের এমন ঐতিহাসিক জয়ে এতটাই খুশি হয়েছেন যুবরাজ, যে তা ফলাও করে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেভিন পিটারসেনকে লিখেছেন, বন্ধু সব ঠিক আছে তো। যুবির এই পোস্ট রি-টুইট করে কেভিন পিটারসেনকে ট্রোল করেছেন অন্যান্য নেটিজেনরাও। যদিও ইংরেজ ক্রিকেটারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 12, 2019, 20:22 [IST]
Other articles published on Aug 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+