'ঘরে থাকুন, সুস্থ থাকুন', বার্তা বিরাট-অনুষ্কা থেকে আফ্রিদি-পিটারসেনের

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে দিশেহারা মানুষ। মারণ ভাইরাসে প্রভাবিত বিশ্বের ক্রীড়া ক্ষেত্র। আপদকালীন পরিস্থিতিতে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলিও। পরিস্থিতির ভয়াবহতায় আরও আতঙ্কিত হয়ে পড়ছেন বিশ্ববাসী। এমতাবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার বার্তা নেটিজেনদের মন কিনেছে। পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদির পরামর্শ ও ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেনের হিন্দি বার্তাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

নোবেল করোনায় আক্রান্ত বিশ্বের ১৮২টি দেশ। প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষে পৌঁছেছে। করোনার জেরে ভারতে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। পাকিস্তানে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ জন। আক্রান্তের সংখ্যা ৪৫৬।

'ঘরে থাকুন, সুস্থ থাকুন'

এই বিপদসঙ্কুল পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। করোনার প্রভাব থেকে বাঁচতে মানুষকে ঘরে থাকারও পরামর্শ দিয়েছেন দুই রথি। বলেছেন, নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে জনবহুল এলাকা থেকে বিচ্ছিন্ন থাকাই একমাত্র পথ।

আফ্রিদির বার্তা

স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদকে অটুঁট রাখতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদার বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন, হাঁচি, কাশির পর হাত ভালো করে সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে পরিস্কার করতে হবে। হাঁচি কিংবা কাশির সময় নাক ও মুখ টিস্যু পেপার দিয়ে ঢেকে, সেটি ডাস্টবিনে ফেলে দেওয়ার বার্তাও দিয়েছেন শাহিদ। খাওয়ার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ারও পরামর্শ দিয়েছেন পাক লেজেন্ড।

পিটারসেনের হিন্দি বার্তা

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের হিন্দি বার্তা ভারতীয় নেটিজেনদের মন জয় করেছে। কেপি লিখেছেন, 'নমস্তে ইন্ডিয়া। হাম সব করোনা ভাইরাস কো হারানে মে একসাথ হ্যায়। হাম সব আপনি আপনি সরকার কী বাত কা নির্দেশ করে অর ঘর মে কুছ দিনো কে লিয়ে রাহে। ইয়ে সময় হ্যায় হোশিয়ার রাহানে কা।'

করোনা আতঙ্কে জাপানে স্বাগত অলিম্পিকের মশাল, তবে গেমসের ভবিষ্যত!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 20, 2020, 16:58 [IST]
Other articles published on Mar 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+