ভারতের বিরুদ্ধে নিজেদের আন্ডার-ডগ বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

அதிவேகமாக 2000 ரன்களை கடந்து கோஹ்லி புதிய சாதனை- வீடியோ

৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার, হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ম্যাচের অনেক আগে হায়দরাবাদে পৌঁছে ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা। যদিও এ লড়াই বিরাট কোহলিদেরই এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।

আফগানিস্তানের বিরুদ্ধে হার

আফগানিস্তানের বিরুদ্ধে হার

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে লখনৌ-র একানা স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় ক্যারিবিয়ানরা।

আফগান সিরিজের রেশ

আফগান সিরিজের রেশ

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হারের প্রভাব ভারতের বিরুদ্ধে খুব বেশি পড়বে না বলেই মনে করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁদের রণনীতি সম্পূর্ণ আলাদা হবে জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

আন্ডার-ডগ

আন্ডার-ডগ

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড মেনে নিয়েছেন যে ভারত তাঁদের থেকে অনেক বেশি শক্তিশালী দল। বিরাট-রোহিতদের বিরুদ্ধে তাঁরা আন্ডার-ডগ হিসেবে খেলবেন বলেই জানিয়েছেন পোলার্ড। তবে তাঁরা নিজেদের শক্তি ও প্রতিভার ওপর ভরসা রাখছেন বলেও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়রক।

মেঘলা পরিবেশ

মেঘলা পরিবেশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ম্যাচের দিন হায়দরাবাদের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সেই পরিবেশ ওয়েস্ট ইন্ডিজকে সুবিধা করে দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 4, 2019, 10:05 [IST]
Other articles published on Dec 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+