
আন্তর্জাতিক ক্রিকেট পর এবার টি-২০ লিগের মেগা আসর
করোনা আবহে ৮ জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়িয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেট শুরু। এবার অগাস্টে শুরু টি-২০ ক্রিকেটের লড়াই। কোভিড পরবর্তী সময়ে সিপিএল দিয়েই প্রথম জনপ্রিয় কোনও টি-২০ লিগে বল গড়াতে চলেছে।

আকর্ষণের কেন্দ্রে ত্রিনবাগো নাইট রাইডার্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আকর্ষণের কেন্দ্রে ত্রিনবাগো নাইট রাইডার্স। আইপিএলের কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্স দুই মরসুম আগে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৯ সালে এরপর তারা লিগ তিন নম্বর হয়েছিল। বাদশার দল এবারের টুর্নামেন্টে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

শাহরুখের দল কতবার চ্যাম্পিয়ন
টুর্নামেন্টের সাত মরসুমের মধ্যে ত্রিনবাগো নাইট রাইডার্স তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালের পর ২০১৭ ও ২০১৮ সালে শাহরুখের দল টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিল।

অধিনায়ক কে
গতবারের মতো এবারও ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক কাইরন পোলার্ড ত্রিনবাগো নাইট রাইডার্স দলের নেতৃত্বে থাকছেন। গত মরসুমে ড্যারেন ব্র্যাভোর পরিবর্তে পোলার্ড অধিনায়ক হয়েছিলেন। পোলার্ডের অধিনায়কত্বে দল টুর্নামেন্টের প্লে-অফস খেলেছিল।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : বিসিসিআই এসওপি প্রকাশ করতেই চাহিদার ঝুলি খুলল দলগুলি













