আইসিসি-র টি-টোয়েন্টি তালিকার দ্বিতীয় স্থানে রাহুল, ১১-এ বুমরা

ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলা কেএল রাহুল, আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। পিছনে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতো তাবড় ব্যাটসম্যানদেরও। অন্যদিকে পিঠের চোট সারিয়ে ক্রিকেটে ফেরা জসপ্রীত বুমরা নিউজিল্য়ান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে আইসিসি-র তালিকার অনেকটাই ওপরে উঠে এসেছেন।

সেরা রাহুল

সেরা রাহুল

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ের অন্যতম স্থপতি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল। পাঁচ ম্যাচ মিলিয়ে ২২৪ রান করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন কর্নাটকী ব্যাটসম্যান। এমনকী দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে রাহুলের রানই (২২৪) বিশ্বে সর্বোচ্চ।

দ্বিতীয় রাহুল

দ্বিতীয় রাহুল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে যথাক্রমে ৫৬, ৫৭ (অপরাজিত), ২৭, ৩৯ ও ৪৫ রান করেন কেএল রাহুল। এই ঝকঝকে পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রাহুল। ৮২৩ পয়েন্ট অর্জন করেছেন তিনি। ৮৭৯ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বিরাট, রোহিত কোথায়

ধারাবাহিকভাবে না হলেও বিগত আট থেকে দশটি ম্যাচে দেশের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলা টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা, আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি তালিকার প্রথম দশে ঢুকে পড়েছেন। তালিকার দশম স্থানে তাঁর অবস্থান। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুটি অর্ধ-শতরান রয়েছে হিটম্যানের। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তালিকার নবম স্থানে।

একাদশে জসপ্রীত

একাদশে জসপ্রীত

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি তালিকায় প্রথম দশে স্থান পাননি কোনও ভারতীয় বোলার। তবে পিঠের চোট সারিয়ে ক্রিকেটে ফেরা জসপ্রীত বুমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে তালিকায় ২৬ ধাপ ওপরে উঠে এসেছেন। একাদশতম স্থানে রয়েছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দ্বিতীয় ওই দেশেরই স্পিনার মুজিব-উর-রহমান।

ভারত কোথায়

ভারত কোথায়

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সৌজন্যে আইসিসি তালিকার চার নম্বরে উঠে এসেছে ভারত। তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 3, 2020, 15:28 [IST]
Other articles published on Feb 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+