
দুর্দান্ত শ্রেয়স
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও ব্যাটিং অর্ডারের চার নম্বরে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সে মুগ্ধ বিশ্ব। হ্যামিলটনে হওয়া প্রথম ওয়ান ডে-তে দুরন্ত শতরান করেন শ্রেয়স। বাকি দুটি ম্যাচেও তাঁর ব্যাট থেকে অর্ধশতরান এসেছে। সবমিলিয়ে সিরিজে মোট ২১৭ রান করেছেন মুম্বই-র ডান হাতি। শ্রেয়সই এই সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক।

ধারাবাহিক রাহুল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরেজে মোট ২০৪ রান করা কেএল রাহুল রয়েছেন শ্রেয়সের পরের স্থানেই। মাউন্ট মাউনগানুই-র বে ওভালে হওয়া তৃতীয় ওয়ান ডে-তে পাঁচ নম্বরে নেমে শতরান করেন রাহুল। প্রথম ওয়ান ডে-তে তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৮৮ রান।

শ্রেয়স ও রাহুল ৪২১
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের রান যোগ করে হচ্ছে মোট ৪২১। যা দেখে মনে বল পাচ্ছেন দেশের ক্রিকেট প্রেমীরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা ভারতীয় ব্যাটিং-র মিডিল অর্ডারের সমস্যা এবার দূর হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর কোনও পরীক্ষা-নীরিক্ষা না করে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দুই ব্যাটসম্যানকে মিডিল অর্ডারে খেলিয়ে যাওয়া উচিত বলে মনে করেন দেশের ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞরা।

ব্যর্থ টপ অর্ডার
অভিজ্ঞ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে তরুণ পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালকে ওপেন করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাঁরা যে কার্যত ব্যর্থ, তা বলাই যায়। তিন ম্যাচে মাত্র ৮৪ রান এসেছে পৃথ্বীর ব্যাট থেকে। মায়াঙ্ক আগরওয়ালের ঝুলিতে রয়েছে ৩৬ রান। তাই মিডিল অর্ডারের সমস্যা সমাধান হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের টপ অর্ডার নিয়ে যে ম্যানেজমেন্ট ও নির্বাচকদের চিন্তা বাড়তে চলেছে, তা বলা চলে।

ব্যর্থ বিরাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করলেও, ওয়ান ডে নিশ্চুপ বিরাট কোহলির ব্যাট। হ্যামিলটনে টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যাট থেকে ৫১ রান এলেও বাকি ম্যাচে তিনি ব্যর্থ। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট ৭৫ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির ব্যাটিং গড় মাত্র ২৫। গত পাঁচ বছরে এমন পারফরম্যান্স টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যাট থেকে বেরোয়নি বলা চলে।


Click it and Unblock the Notifications


















