
পঞ্চম টি-টোয়েন্টিতে রাহুল
বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে ঝলক দেখান ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল। ৩৩ বলে ৪৫ রান করেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান রাহুল।

সিরিজ সেরা রাহুল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেএল রাহুল। কিউয়িদের বিরুদ্ধে তাদেরই মাটিতে ২২৪ (৫৬, অপরাজিত ৫৭, ২৭, ৩৯, ৪৫) রান এসেছে কর্নাটকীর ব্যাট থেকে।

রাহুলের রেকর্ড
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ২২৪ রান করেছেন কেএল রাহুল। যা টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসে সর্বোচ্চ। তাই এটি একটি বিশ্ব রেকর্ড। তিনি মোজাম্বিকুই-র ডামিয়াও কাউয়ানা ও নিউজিল্যান্ডের কলিন মুনরোর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজে ২২৩ রান করার রেকর্ড ছিল ওই দুই ব্যাটসম্যানের।

রাহুলের পরে
ভারত-নিউজিল্য়ান্ডের দ্বিপাক্ষিক সিরিজে কেএল রাহুলের পরেই তালিকায় স্থান পেয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। সদস্য শেষ হওয়া সিরিজে ১৬৩ রান করেছেন তিনি।


Click it and Unblock the Notifications


















