
কোথায় পরিচয়
২০০৭ সালে কর্নারস্টোন স্পোর্টস কনসাল্টেন্সির সঙ্গে যুক্ত ছিলেন রিতিকা সাজদেহ (শর্মা)। সেখানেই উঠতি ক্রিকেটার তথা ভবিষ্যতের তারকা রোহিত শর্মার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে ওই সংস্থারই স্পোর্টস ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন রিতিকা।

যুবরাজের সাহায্য
ভারতের প্রাক্তন অল রাউন্ডার তথা লেজেন্ড যুবরাজ সিংকে রাখি পরাতেন রিতিকা সাজদেহ (শর্মা)। ২০০৮ সালে সেই যুবিই, রোহিত শর্মার সঙ্গে রিতিকার পরিচয় করিয়েছিলেন বলে জানা যায়। পরে সে কথা স্বীকারও করেছিলেন যুবি।

রিতিকার উপস্থিতি
জানা গিয়েছে, পরিচয় হওয়ার পর রোহিত শর্মার সব ম্যাচেই মাঠে হাজির হতে শুরু করেন রিতিকা সাজদেহ (শর্মা)। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, সব ম্যাচেই রোহিতের হয়ে গলা ফাটাতে শুরু করেন রিতিকা। এভাবেই তাঁরা একে অপরের আরও কাছে আসেন বলে জানা যায়। রোহিত শর্মাকে ভালোবেসে 'রো' বলে ডাকতেন রিতিকা সাজদেহ (শর্মা)। পরে সেই নামেই হিটম্যানকে ডাকতে শুরু করেন তাঁর সতীর্থরাও।

পশুপ্রেমী
রিতিকা সাজদেহ (শর্মা) পশুপ্রেমী বলে শোনা যায়। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পশুদের ছবি দেন নিয়মিত। অন্যদিকে রোহিত শর্মাকেও পশুপ্রেমী হিসেবেই চেনেন প্রত্যেকে। পেটার সঙ্গে যুক্ত রয়েছেন হিটম্যান। সেখানেও তাঁদের মিল নিয়ে কোনও কথাই বলা চলে না।


Click it and Unblock the Notifications
চতুর্থ দফার লকডাউনের শেষ দিনে সচিনকে 'কিচেন চ্যালেঞ্জ' যুবরাজের


















