
কী হয়েছিল
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছিল ভারত। ৪৬তম ওভারে হার্দিক পাণ্ডিয়া আউট হওয়ার সময় থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন স্মিথ। সেই সময় ভারতীয় সমর্থকরা প্রাক্তন অজি অধিনায়কের উদ্দেশ্যে চিটার চিটার বলে রব তোলেন। উল্লেখ্য, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ব্রিটিঁশ সমর্থকরা স্টিভ স্মিথকে একই কথা বলে রাগিয়েছিলেন।
|
কোহলির প্রতিক্রিয়া
সেই সময় ক্রিজে দাপটের সঙ্গে ব্যাট করছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। স্মিথের উদ্দেশ্যে ভারতীয় সমর্থকদের কটূক্তির ঘটনা তাঁর চোখ এড়িয়ে যায়নি। প্রায় সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে কোহলি সুলভ ভঙ্গিতেই ভারতীয় দর্শকদের দিকে এগিয়ে গিয়ে তাঁদের থামতে বলেন টিম ইন্ডিয়া সুপ্রিমো। অজি ফাইটার স্টিভ স্মিথকে অপমান না করে তাঁকে সম্মান জানাতে বলেন দিলদার বিরাট।

স্মিথের প্রতিক্রিয়া
যোদ্ধার কষ্ট হয়তো যোদ্ধাই বুঝতে পারেন। হয়তো স্মিথের ব্যাথা অনুভব করেছিলেন বিরাট। তাই তিনি অজি বন্ধুর পাশে দাঁড়ানোই সমীচিন মনে করেন। ভারতীয় অধিনায়ককেও পাল্টা মর্য়াদা দিতে ভোলেননি স্মিথ। হাত মিলিয়ে, পিঠ চাপড়িয়ে বিরাটকে অভিবাদন জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

নেটিজেনদের প্রতিক্রিয়া
ব্যাট হাতে বিরাটের কেরামতি তো সর্বজনবিদিত। কিন্তু ভারতের অধিনায়ক যে কত বড় মনের মানুষ, তা তিনি আরো একবার মাঠেই প্রমাণ করলেন। কোহলিকে রিয়াল চ্যাম্পিয়নের মর্যাদা দিয়েছে ক্রিকেট বিশ্ব, আইসিসি এবং নেটিজেনরা।


Click it and Unblock the Notifications



















