
ধাওয়ানের পারফরম্যান্স
দুই ভারতীয় ওপেনারে পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। জানিয়েছেন, শেষ ১২টি টি-টোয়েন্টি ইনিংসে ১১০.৫৬-র স্ট্রাইক রেটে ২৭২ রান করেছেন বাঁ-হাতি শিখর ধাওয়ান। যা ২০ ওভারের ফর্ম্যাটের নিরিখে বেশ কম বলে দাবি শ্রীকান্তের।

রাহুলের পারফরম্যান্স
কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন যে ভারতের হয়ে শেষ ৯টি টি-টোয়েন্টি ইনিংসে ৩৫৬ রান এসেছে ডান হাতি কেএল রাহুলের ব্যাট থেকে। তাঁর স্ট্রাইক রেট ১৪২.৪০। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলে রাহুল ঝড় তুলবেন বলে মনে করেন শ্রীকান্ত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ গোনা উচিত নয়
অনেকের মতে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শিখর ধাওয়ানের কাছে অগ্নি-পরীক্ষা হতে চলেছে। এই সিরিজে ধাওয়ানের ব্যাট থেকে বড় রান এলে, তবেই তিনি অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও ধাওয়ানের মূল্যায়নের ক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজকে গুনতির বাইরে রাখার পক্ষপাতি কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

কোনও তুলনাই চলে না
সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে কেএল রাহুলের সঙ্গে শিখর ধাওয়ানের কোনও তুলনা চলে না বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বলেছেন, তিনি নির্বাচক হলে চোখ বন্ধ করে ধাওয়ানের পরিবর্তে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে রাহুলের জায়গা পাকা করতেন।


Click it and Unblock the Notifications



















