বীরেন্দ্র শেহবাগকে হিংসে করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত! কিন্ত কেন?

சச்சின், கங்குலி, லக்ஷ்மன் கமிட்டியில் இருந்து விலகப் போகிறார்களா?- வீடியோ

এক সময় ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং স্লটে দাপিয়ে ব্যাট করেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর ভয়ডরহীন ক্রিকেটকে ভয় পেতেন না, বিশ্বে এমন বোলার খুঁজে পাওয়া মুশকিল ছিল। ঠিক তারই মতো ভারতীয় ক্রিকেটে এসেছিলেন আরও এক রথি। তিনি বীরেন্দ্র শেহবাগ। যাঁকে কৃষ্ণমাচারি শ্রীকান্তের আপগ্রেটেড ভার্সান বলা হত। বছর শেষে সেই শেহবাগ নিয়ে গর্ব করার কোনও সুযোগই ছাড়েননি শ্রীকান্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শ্রীকান্ত স্বীকার করেছেন যে শেহবাগ তাঁর থেকে অনেক বড় ক্রিকেটার। তাঁর ও শেহবাগের ব্যাটিং স্টাইল এক হলেও, বীরু নিয়মানুবর্তিতায় তাঁর থেকে এগিয়ে বলে জানিয়েছেন চিকা। স্বাভাবিকভাবেই বীরেন্দ্র শেহবাগের রেকর্ডও তাঁর থেকে অনেক বেশি বলে স্বীকার করে নিয়েছেন শ্রীকান্ত। এরপরই রসিকতার বশে তাঁর আক্ষেপ, শেহবাগের মতো নিয়মানুবর্তিতা পেলে তিনিও হয়তো রেকর্ডধারী হতেন।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৪৩টি টেস্টে ২০৬২ রান করেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২টি শতরান রয়েছে তাঁর। ১৪৬টি ওয়ান ডে ম্যাচে চারটি সেঞ্চুরি সহ ৪০৯১ রান করেছেন তিনি। অন্যদিকে ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলা বীরেন্দ্র শেহবাগ ২৩টি শতরান সহ ৮৫৮৬ রান করেন। ২৫১টি ওয়ান ডে ম্যাচে ১৫টি সেঞ্চুরি সহ তাঁর রান সংখ্যা ৮২৭৩।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 31, 2019, 18:29 [IST]
Other articles published on Dec 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+