ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানালেন ভারতরত্ন জয়ী সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 'অবসর নেবেন না প্লিজ', ভক্তদের এমন অসংখ্য বার্তায় ভরে গিয়েছে ধোনি সোশ্যাল অ্যাকাউন্টের ইন বক্স।
বুধবার ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। কিউই বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। ৫ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন ধোনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ করে ম্যাচ প্রায় কব্জায় এনে স্পষ্ট বার্তা দেন যে কেন তাঁকে বিগ ম্যাচ প্লেয়ার বলা হয়।
চলতি বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হয়। আবার সেই সমালোচকরাই সেমিফাইনালে মাহিকে উপরে ব্যাট করতে পাঠানো হল না কেন, তা নিয়ে প্রশ্নও তোলেন। এসবের মধ্যেই আরও একটা সম্ভাবনার কথা ক্রিকেট বিশ্বে ঘোরাফেরা করতে শুরু করেছে। শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালই নাকি ধোনির জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
গোটা ভারতবাসীর মতো সে খবরে নড়ে বসেছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও। এক টুইটে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ককে ক্রিকেট না ছাড়ার জন্য় আবেদন জানিয়েছেন। ৮৯ বছরের ইন্ডিয়ান নাইটেঙ্গেলের কথায়, ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে ধোনির।
Namaskar M S Dhoni ji.Aaj kal main sun rahi hun ke Aap retire hona chahte hain.Kripaya aap aisa mat sochiye.Desh ko aap ke khel ki zaroorat hai aur ye meri bhi request hai ki Retirement ka vichar bhi aap mann mein mat laayiye.@msdhoni
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 11, 2019
লতা মঙ্গেসকরের মতো মহেন্দ্র সিং ধোনির অন্য ফ্যানরা তাঁকে ক্রিকেট থেকে অবসর না নেওয়ার অনুরোধ করেছেন।
You are the lifeline of Indian cricket. Putting smiles on our faces since our childhood. Please #donotretiredhoni pic.twitter.com/mMIStiPSeS
— Adarsh Tripathi (@adarsh_rt) July 11, 2019
One Of The Greatest Player That the Game Has Seen..
— Vishal (@Vishal44875496) July 11, 2019
We are Already Broke .. Dont Break Us Into A Billion Pieces Please 😭💔#donotretiredhoni pic.twitter.com/wMc0GUpfRq
#donotretiredhoni Dream of every Indian Yesterday💙 pic.twitter.com/48NSiE1NaR
— @mi$Hráj.Boyina😍😇🤘 (@AmishrajBoyina) July 11, 2019