আর নয় অনুনয়-বিনয় বা মামলা, নয়া কৌশল নিল পিসিবি! ভারত নাকি নিজেই চাইবে পাকভূমে খেলতে

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু করা নিয়ে দুই দেশের বোর্ডের দ্বন্দ্ব পৌঁছে গেল অন্য মাত্রায়। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, ভারত-পাক ক্রিকেট খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে এই বিষয়ে আর তারা ভারতীয় বোর্ডকে অনুনয়, বিনয় বা মামলার ফাঁসে ফেলার চেষ্টা করবে না। কৌশল বদলে এমন পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, যাতে এবার ভারতই খেলার জন্য আগ্রহী হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি), তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের নির্বাচন এসে গিয়েছে। নির্বাচনের আগে ভারত-পাক ক্রিকেট নিয়ে আলোচনা চালিয়ে আর কোনও লাভ নেই। নির্বাচনের পর ভারতীয় বোর্ডেও কর্তাব্যক্তিরাও পাল্টে যেতে পারেন। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি তাঁদের ফের নতুন করে শুরু করতে হবে। তবে, আশা না থাকলেও তাঁদের বোর্ডের চেয়ারম্যান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নয়া কৌশল

নয়া কৌশল

কিন্তু, কবে ভারত রাজি হবে তার অপেক্ষায় তাঁরা আর বসে থাকতে চাইছেন না। বরং, এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে ভারতই দুই দেশের ক্রিকেট চালু করতে আগ্রহী হয়।

কী ভাবে সম্ভব?

কী ভাবে সম্ভব?

ওয়াসিম খানের মতে, তাঁদের ক্রিকেট দলের উন্নতি ঘটলেই তা সম্ভব। তিনি জানিয়েছেন। যদি প্রথম তিন ক্রিকেট দলের একটি হয়ে উঠতে পারে পাকিস্তান, সেক্ষেত্রে ভারত নিজে থেকেই এগিয়ে আসবে পাকিস্তানের সঙ্গে খেলতে।

পিসিবির মামলা

পিসিবির মামলা

এর আগে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিরাক্ষিকত সিরিজ খেলা নিয়ে মউ স্বাক্ষর করেও পিছিয়ে এসেছিল বিসিসিআই বলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল পিসিবি। কিন্তু, আইসিসি-তে সেই অভিয়োগ ধোপে টেকেনি।

আগ্রহী সাধারণ ভারতীয়

আগ্রহী সাধারণ ভারতীয়

রাজনীতি বাধা হয়ে দাঁড়ালেও, সাংবাদিক থেকে সাধারণ মানুষ - ভারতীয়রা অনেকেই দুই দেশের ক্রিকেটিয় সম্পর্ক ফের চালু করতে আগ্রহী বলে দাবি করেছেন ওয়সিম। জানিয়েছেন প্রতিদিনই এই নিয়ে তাঁর কাছে অনেক মেইল আসে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 11, 2019, 17:15 [IST]
Other articles published on Feb 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+