প্যারাশ্যুট ট্রেনিংয়ের পর এবার ভারতীয় সেনার হয়ে কাজ শুরু করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। দেশের হয়ে কাশ্মীর সীমান্তে টহলদারী দিতে দেখা যাবে মাহিকে। সেই উদ্দেশেই বুধবার জম্মু-কাশ্মীরে রওনা দেন দেশের প্রাক্তন অধিনায়ক। দেশের হয়ে ক্রিকেট খেলার পর এবার সেনার সাজে বন্দুক হাতে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
View this post on InstagramOff to Srinagar ✈ Lt. Colonel Mahendra Singh DHONI 😃 National Duty #IndianArmy ❤ #MSDhoni #Dhoni
A post shared by MS Dhoni 7781 | Mahi7781 🇮🇳 (@msdhoni.7781) on
View this post on InstagramA post shared by MS Dhoni 7781 | Mahi7781 🇮🇳 (@msdhoni.7781) on
লেফট্যানেন্ট কর্ণেল ধোনির শ্রীনগর উড়ে যাওয়ায় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার জম্মু- কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির, ১০৬ ইনফ্যানট্রি ব্যাটেলিয়ানে যোগ দিয়েছেন মাহি। প্রসঙ্গত বিশ্বকাপ জেতার পর ২০১১ সালে ধোনিকে সাম্মানিক লেফট্যানেন্ট কর্ণেল পদে ভূষিত করে সেনা। এরপর এই প্রথম সেনার পোশাকে দেশবাসীর জন্য কাজ করতে দেখা যাবে মাহিকে।
৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত জম্মু-কাশ্মীর সীমান্তেই পাহাড়ায় থাকবেন তিনি। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, টহলদারী ছাড়া, দলের সঙ্গে গার্ড ও পোস্টিংয়ের কাজ করতে দেখা যাবে মাহিকে। সূত্রের খবর, সীমান্তে পাহাড়ার দায়িত্বে ধোনির হাতে গুলিভর্তি এ কে ৪৭ থাকতে চলেছে।
View this post on InstagramA post shared by MS Dhoni 7781 | Mahi7781 🇮🇳 (@msdhoni.7781) on
পাশাপাশি কাশ্মীরের সেনা স্কুলগুলিও ঘুরে দেখবেন মাহি। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারের সেনার কাজে নিজেকে নিয়োজিত করার উদাহরণ, আগামী দিনে তরুণ প্রজন্মকে ভারতীয় সেনায় অংশগ্রহণের জন্য আরও উৎসাহিত করবে বলে মনে করছে সেনামহল।