
কাইরন পোলার্ড
২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭০টি ম্যাচ খেলেছেন কাইরন পোলার্ড। দীর্ঘদেহী এই ক্রিকেটার টুর্নামেন্টে ৫৩টি ক্যাচ নিয়েছেন। সিপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

আন্দ্রে রাসেল
বিধ্বংসী আন্দ্রে রাসেল এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যাটে-বলে কামাল দেখানোর পাশাপাশি সিপিএলে ৫৭ ম্যাচ খেলে ৩৭টি ক্যাচও নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

ডোয়েন ব্রাভো
অল-রাউন্ড পারফরম্যান্স চৌখস ডোয়েন ব্রাভো ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত ৬৯টি সিপিএল ম্যাচ খেলেছেন। ৩৬টি ক্যাচ নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তথা চেন্নাই সুপার কিংস তারকা।

জেসন হোল্ডার
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। সিপিএলে তিনি ৫১টি ম্যাচ খেলে ২৯টি ক্যাচ ধরেছেন।

শেলডন কোটরেল
ওয়েস্ট ইন্ডিজের তারকা ফাস্ট বোলার শেলডন কোটরেল সিপিএলে ৫০ ম্যাচ খেলে ২৭টি ক্যাচ নিয়েছেন। তলিকার পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

রোভমান পাওয়েল
সিপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন রভমান পাওয়েল। টুর্নামেন্টে ৩৯টি ম্যাচ খেলে তিনি ২৬টি ক্যাচ নিয়েছেন।


Click it and Unblock the Notifications














