খেলার দুনিয়ার সব আপডেটের জন্য চোখ রাখুন মাইখেল বাংলার স্পোর্টস লাইভে। ক্রিকেট থেকে ফুটবল, ব্যাডমিন্টন থেকে সাঁতার, খেলার দুনিয়ার সমস্ত আপডেট জেনে নিন এক ক্লিকেই।
প্রথম গোলাপি বলের টেস্ট এক ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত।
উমেশ যাদবের বলে তুলে মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বাংলাদেশী ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭৪ করলেন তিনি।
চালিয়ে খেলছেন মুশফিকুর রহিম। রবীন্দ্র জাদেজার ওভারে দুটি চার এল তাঁর ব্যাট থেকে।
বাংলাদেশী ব্যাটসম্য়ান এবাডট হোসেনের উইকেট নিলেন উমেশ যাদব। ৭ উইকেট পড়ল বাংলাদেশের।
2nd Test. 34.1: WICKET! E Hossain (0) is out, c Virat Kohli b Umesh Yadav, 152/7 https://t.co/kcGiVmIL7K #IndvBan #PinkBallTest @Paytm
— BCCI (@BCCI) November 24, 2019
প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বিশতরান বিজে ওয়াটলিং-র।
বাবর আজমের শতরান সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারল পাকিস্তান। এক ইনিংস ও ৫ রানে ম্য়াচ জিতলেন অজিরা।
আজ আইএসএল-এ খেলতে নামছে এটিকে। প্রতিপক্ষ ওড়িশা এফসি।
কানাডার বিরুদ্ধে রাফায়েল নাদালের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ডেভিস কাপের সেমিফাইনালে স্পেন।
ম্যাচ বাঁচাতে মরিয়া বাংলাদেশ তাকিয়ে মুশফিকুর রহিমের দিকে।
আজ ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টের তৃতীয় দিন। আরও একটি ইনিংস জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বিরাট কোহলি ব্রিগেড।