
শার্দুল ঠাকুরের ক্যামিও ইনিংসে কটকে ম্যাচ জিতে নিল ভারত। ৩১৬ রান তাড়া করতে নেমে বিরাট-রোহিত ও রাহুল তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে জাদেজা ৩৯ রান করেন। শেষ দিকে থ্রিলার ডুয়েলে শার্দুলের সংগ্রহ ৬ বলে ১৭ রান। এই ক্যামিও ইনিংসের সুবাদেই চাপের মুহূর্তে ম্যাচের মোর ঘুরিয়ে দেন শার্দুল। ৮ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। ফের একবার রান তাড়া করতে নেমে সফল ভারতীয় দল। দলের হয়ে বিরাট সর্বোচ্চ ৮৫ রান করলেন। কটকে সিরিজ নির্ণায়ক ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতল ভারতীয় দল।
৮ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল। ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
১০ বলে ভারতের ৩ রান প্রয়োজন।
১২ বলে ভারতের ৭ রান প্রয়োজন।
৬ বল খেলে ১৭ রান করলেন শার্দুল, দুটি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন শার্দুল।
থ্রিলার ম্যাচে শার্দুলের ক্যামিও ইনিংস, ব্য়াট ঝড় তুলেছেন এই ক্রিকেটার।
৮৫ রান করে আউট বিরাট।
দ্রুত পাঁচটি উইকেট হারিয়ে চাপে পরে গেল ভারত।
৬৭ বলে ভারতের এখনও দরকার ৮৮ রান।
কেদার যাদবকে ৯ রানে বোল্ড করলেন কোটরেল। ভারতের পঞ্চম উইকেটের পতন।
৮টি চার ও ১টি ছয় দিয়ে ইনিংস সাজান রাহুল।
৮৯ বল ৭৭ রান করে রাহুল আউট হয়েছেন।
রোহিতের পর আউট রাহুল। এদিন সেঞ্চুরি হাঁকানোর সুযোগ থাকলেও তা হাতছাড়া করলেন।
৬৩ বলে ৬৩ রান করে আউট হলেন রোহিত শর্মা। হোল্ডারের বলে উইকেটকিপার হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন রোহিত।
৫২ বলে হাফ সেঞ্চুরি রোহিতের।
ইতিমধ্য়েই রোহিত-রাহুল ওপেনিংয়ে শতরান পার্টনারশিপ গড়ে এগিয়ে চলেছে।
৪৯ বলে হাফসেঞ্চুরি লোকেশ রাহুলের।
১০ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে স্কোরাবর্ডে ৫৯ রান জুড়েছে ভারত।
সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতকে কঠিন টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩১৫ রান তুলল। ম্যাচ জিততে ভারতকে ৩১৬ রান করতে হবে।
৫০ তম ওভারে শামির বোলিংয়ের বিরুদ্ধে দুটি ছক্কা হাঁকালেন পোলার্ড।
বরাবটিতে ডবল পি ঝড়!!! পুরানের পর এবার ব্যাটিং তান্ডব পোলার্ডের
৪৪ বলে হাফ সেঞ্চুরি করলেন কাইরন পোলার্ড।
৮৯ রান করে আউট পুরান। ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দিলেন ২৭৯ রানে।
৩২ বলে ৩২ রানে ব্যাটিং করছেন কাইরন পোলার্ড।
৪৩ বলে ৫০ রানে পৌঁছলেন নিকোলাস পুরান।
এটি নভদীপের এদিনের দ্বিতীয় উইকেট।
নিখুঁত ইয়র্কারে রস্টন চেজের উইকেট ছিটকে দিলেন নভদীপ সাইনি। সাইনির শিকার হয়ে রস্টন ফিরলেন ৩৮ রান করে।
৩৩ বলে ৩৭ রান করে আউট হন হেটমায়ার।
সিমরন হেটমায়ারকে আউট করলেন সাইনি। ওডিআইয়ে অভিষেক ম্যাচে এদিন প্রথম উইকেট তুলে নিলেন নভদীপ।
২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭০/২
মহম্মদ শামির বলে বোল্ড হয়েছেন হোপ।
সাই হোপকে আউট করলেন শামি। হোপ ৫০ বলে ৪২ রান করে ফিরলেন।
ওয়েস্ট ইন্ডিজ ৫৭/১। ৫০ বলে ২১ রান করে আউট লুইস।
১৫তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি রোপের সামনে নভদীপ সাইনির হাতে জমা পড়ে গেলেন লুইস।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। আউট লুইস।
নভদীপ সাইনির বলে লুইসের ক্যাচ ফেললেন জাদেজা। তখন ১৪ রানে ব্যাটিং করছিলেন লুইস। নবম ওভারের শেষ বলে ক্যাচ তুলেছিলেন লুইস।
৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন খেলছেন- এভিন লুইস, সাই হোপ, সিমরন হেটমায়ার, রস্টন চেজ, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, জেসন হোল্ডার, কিমো পল,সেলডন কোটরেল, আলজারি জোসেফ,খারি প্যারি,
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা(সহঅধিনায়ক),লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল এদিন ভাইজ্যাক ওডিআইয়ের দল নিয়েই মাঠে নামল।
এদিন ওডিআইয়ে অভিষেক করলেন সাইনি। এর আগে চলতি বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন সাইনি।
দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন দীপক চাহার। তার পরিবর্ত হিসেবে এদিন দলে এলেন নভদীপ।
সিরিজ নির্ণায়ক ফাইনাল ওডিআইতে ভারতীয় দলে একটি পরিবর্তন রয়েছে।
টস জিতে ফিল্ডিং ভারতের। শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখেই টস জিতে ফিল্ডিং নিল ভারতীয় দল।
ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই-র আশা।
মনোরম আবহাওয়া ক্রিকেট খেলার জন্য উপযুক্ত।
রবিবাসরীয় সকালে কটকে বারবাটি স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীদের ঢল।