চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি ভারত। বিরাট-রাহুল-রোহিতের ধাক্কা কাটিয়ে শ্রেয়সের ব্যাটে ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু। পন্থের ৭১ ও শ্রেয়সের ৭০ রানে ভর করে ভারত ২৮৭ রান তোলে। জবাবে ১৩ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ম্যাচ জেতে।
১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ওডিআই সিরিজ জয়ের পর এবার ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
চেন্নাইয়ে হেটমায়ের-হোপ শোয়ে উড়ে গেল ভারত। ১৩৯ রান হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক হেটমায়ের।
শেষ ৩০ বলে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জিততে প্রয়োজন ৩১ রান।
মহম্মদ শামির ওভারে আউট হন হেটমায়ের।
১০৬ বল খেলে ১৩৯ রান করে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শিমরন হেটমায়ার।
২০১ বলে সাই হোপ ও শিমরন হেটমায়ারের ২০০ রানের পার্টনারশিপ।
৩৬ তম ওভারের শেষ বলে মাঠের বাইরে বল পাঠালেন হেটমায়ের।
৩৫ তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৯১/১
দীপক চাহারের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির ধারে শ্রেয়সের হাতে ক্যাচ দেন হেটমায়ের।
৩৫ তম ওভারে হেটমায়ারের সহজতম ম্যাচ ফেললেন শ্রেয়স আইয়ার।
ভারতের বিরুদ্ধে এটি হেটমায়ারের দ্বিতীয় ওডিআই শতরান।
আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট এটি হেটমায়ারের পঞ্চম শতরান।
সেঞ্চুরি হাঁকালেন হেটমায়ারের। ৮৫ বলে সেঞ্চুরি করলেন ক্য়ারিবিয়ান এই বাঁ-হাতি।
৩১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৬৮/১। ক্রমশ ভারতের পরিস্থিত কঠিন হচ্ছে। ৯ উইকেটের পুঁজি নিয়ে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।
২৫ ওভার শেষে ১৩৬ রানে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ।
৫০ বলে ৫০ রান করলেন হেটমায়ের।
How about that! Hetmyer brings up his fifth ODI 5️⃣0️⃣! Time to dig deep and get the WIN 💪🏾. #MenInMaroon #IndvWI #ItsOurGame pic.twitter.com/DFZ2RTlQIS
— Windies Cricket (@windiescricket) December 15, 2019
৯৬ বলে হেটমায়ের-হোপের ৮২ রানের পার্টনারশিপ।
২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ
সহজ রান আউট মিস ভারতের। হেটমায়ারকে রান আউট করার সুযোগ হারালেন বিরাট কোহলি।
৫৫ বলে ৫২ রানের পার্টনারশিপ হোপ ও হেটমায়ারের।
১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রান তুলেছে।
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৩৬/১।
২৮৮ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। ৯ রান করে দীপক চাহারের শিকার হয়ে আউট হলেন অ্যাম্ব্রিস।
চার নম্বরে ব্যাট করে টানা চারটি হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার। এদিন ৮৮ বলে ৭০ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজকে ২৮৮ রানের টার্গেট দিল ভারত। নির্ধারিত ওভারে ভারত ২৮৭ রান তুলল।
পুরো ঘটনায় ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
বিতর্কিত রান আউট রবীন্দ্র জাদেজা। ৪৭.৪ ওভারে রান আউট ছিলেন জাদেজা। যদিও আম্পায়ার কোনও সিদ্ধান্ত দেননি। অনেক পরে মাঠের জায়েন্ট স্ক্রিনে ছবি দেখে পোলার্ড আউট আপিল করেন। সেই আপিলে আম্পায়ার টিভি আম্পায়ারের সাহায্য চান। পরে আউট হন জাদেজা।
৪০ রান করে আউট কেদার যাদব।
আউট পন্থ। ৬৯ হলে ৭১ রান করে আউট হলেন পন্থ। বেপরোয়া ক্রিকেট খেলতে পোলার্ডের বলে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ দিয়ে আউট হলেন পন্থ।
আউট শ্রেয়স। ৮৮ বলে ৭০ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। জোসেফের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। চিপকে এদিন নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করে এলেন শ্রেয়স।
১০৪ বলে ১০২ রানে পার্টনারশিপ শ্রেয়স-পন্থের।
৪৯ বলে হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ।এটি ওডিআইয়ে পন্থের প্রথম অর্ধশতরান।
৭০ বলে হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। এটি শ্রেয়সের পঞ্চম ওডিআই হাফ সেঞ্চুরি। এদিন ইনিংস সাজানো ৪টি বাউন্ডারি দিয়ে।
৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৭ রান তুলেছে ভারতীয় দল। শ্রেয়স ৪৭ ও ঋষভ পন্থ ৩৪ রানে ব্যাটিং করছেন।
আউট রোহিত শর্মা!!! ১৯তম ওভারের প্রথম বলে আলজারি জোসেফের শিকার হয়ে আউট হিটম্যান। পোলার্ডের হাতে সহজ ক্যাচ দিয়ে ৩৬ রান করে ফিরলেন রোহিত।
৫৮ বলে ৫০ রানের পার্টনারশিপ রোহিত-শ্রেয়সের। ১৭ ওভার শেষে ভারত ৭৫/২
১০ ওভার শেষে ভারত ৩৩/২। ক্রিজে রোহিতের সঙ্গে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার।
৮ ওভার শেষে ২৯/২
আউট বিরাট কোহলি!!! কোটরেলের ওভারে জোড়া উইকেট। এবার ইনসাইড এজ লেগে বোল্ড হলেন বিরাট। ফিরলেন মাত্র ৪ রান করে।
রাহুলের উইকেট শিকার করলেন ওয়েস্ট ইন্ডিজের শেলডন কোটরেল। ১৫ বল খেলে ৬ রানে করে আউট রাহুল।
৬.২ ওভারে ভারতের প্রথম উইকেটের পতন। আউট লোকেশ রাহুল।
ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আবার মেডেন ওভার। ৩ ওভার শেষে ভারত ৫/০।
দ্বিতীয় ওভার শেষে ভারত ৫/০।
প্রথম ওভারে ভারতের ঝুলিতে কোনও রান এল না। প্রথম ওভার শেষে ভারত ০/০। ওয়েস্ট ইন্ডিজ দলে এদিন বোলিং কম্বিনেশন দারুণ। দলে হোল্ডার, আলজারি জোসেফ ও কোটরেল তিন পেসার রয়েছেন। আর অলরাউন্ডার হিসেবে খেলছেন কিমো পল ও স্পিনার হেডেন ওয়ালস।
Our XI #MenInMaroon for the first #IndvWI ODI. Wish them luck✨! #ItsOurGame pic.twitter.com/BERNeFit7m
— Windies Cricket (@windiescricket) December 15, 2019
এর আগে দেশের হয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দুবে। এবার দেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই অভিষেক করলেন এই ক্রিকেটার।
ভারতের হয়ে ওডিআই অভিষেক করলেন শিবম দুবে।
ODI debutant Shivam Dube makes his way to the crease 🙌🙌@Paytm #INDvWI pic.twitter.com/fiz0YEdka8
— BCCI (@BCCI) December 15, 2019
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব,শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, দীপক চাহার ও মহম্মদ শামি।
ভারতীয় দলে এদিন শার্দুল ঠাকুর, মনীশ পান্ডে, মায়াঙ্ক আগারওয়াল ও যুজবেন্দ্র চাহাল খেলছেন না।
ওয়েস্ট ইন্ডিজ দলে এদিন একাধিক পরিবর্তন রয়েছে।
টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিং নিলেন কাইরন পোলার্ড।
২০১৭ থেকে ওডিআই মহারণে দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৯ বার জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ ২ বার ও ম্যাচ টাই হয়েছে ১ বার।
টসের আগে ঋষভ পন্থের প্রস্তুতি। দেখুন ভিডিও
.@RishabhPant17 and @ImRo45 are all geared up for the 1st ODI against West Indies.#WIvIND #TeamIndia pic.twitter.com/pWodvci3mZ
— BCCI (@BCCI) December 15, 2019
আর কিছুক্ষণ পরেই হবে ম্যাচের টস।
চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচে ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।
.@RishabhPant17 and @ImRo45 are all geared up for the 1st ODI against West Indies.#WIvIND #TeamIndia pic.twitter.com/pWodvci3mZ
— BCCI (@BCCI) December 15, 2019
চেন্নাই ম্যাচে নজরে থাকবে ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পারফরম্যান্স।
চলতি বছর ওয়ান ডে রানে শীর্ষ স্থান দখল করতে পারলে চার বার এই নজির গড়ে রেকর্ড গড়বেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
চলতি বছরে ওয়ান ডে রানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাবেন সহ-অধিনায়ক রোহিত শর্মা।